বাহক নিউজ় ব‍্যুরো: বিবার এশিয়া রাগবি অনূর্দ্ধ ১৮ মহিলা রাগবি সেভেন চ‍্যাম্পিয়ানশিপে রূপো জিতেছে ভারত। উজবেকিস্তানের তাসখন্দে আয়োজিত প্রতিযোগিতাটির ফাইনালে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দুর্দান্ত লড়াইয়ের পর হার মানে ভারতীয় মহিলা দল।

ফাইনালে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ স্কোর করেছেন নন্দিনী। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে নন্দিনী করেছেন ৭ পয়েন্ট স্কোর, এর পাশাপাশি অদিতি কুমারী ও তরুলতা নায়েক করেন পাঁচ পয়েন্ট স্কোর।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

সেমিফাইনালে ২৪-৭ ব‍্যবধানে কাজাখাস্তানকে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছিলেন নন্দিনীরা। সেই ম‍্যাচে ভারতের হয়ে ১০ পয়েন্ট স্কোর করেছিলেন স্বপ্না কুমারী।

উজবেকিস্তানের তাসখন্দে আয়োজিত পাঁচ দলীয় প্রতিযোগিতায় ভারত ছাড়াও কাজাখস্তান, কির্ঘিজস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও আয়োজক উজবেকিস্তান যোগ দিয়েছিল। অল প্লে অল, রাউন্ড রবিন ফরম‍্যাট টুর্নামেন্টের প্রথম ম‍্যাচে কাজাখস্তানের কাছে হার মানলেও পরবর্তী দুটো ম‍্যাচে কির্ঘিজস্তান ও উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছায় ভারতীয় মহিলা রাগবি দল।

ভারতীয় মেয়েদের এই সাফল‍্যে উচ্ছ্বসিত রাগবি ইন্ডিয়ার বোর্ড সদস‍্য ও অভিনেতা রাহুল বোস। তিনি বলেন ভারতীয় রাগবির জন্য এই রৌপ্য পদক জয় এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। ভারতীয় রাগবির উত্থান নিয়ে আশাবাদী রাহুল। রাগবি ইন্ডিয়ার বিবৃতিতে তিনি জানান এরপর সামনে এগিয়ে যাওয়ার রাস্তা অনেক বেশী প্রশস্ত হয়ে গেল।

Published on Monday, 20 September 2021, 3:32 pm | Last Updated on Monday, 20 September 2021, 3:32 pm by Bahok Desk