
Table of Contents
Bahok News Bureau: চলতি বছরের ১৯শে নভেম্বর অনুষ্ঠিত হলো বিশ্বকাপ (World Cup 2023)। ১৪০ কোটি দেশবাসীর হলো স্বপ্নভঙ্গ। ২৪০ রান নিয়ে মাঠ ছাড়তে হলো টিম ইন্ডিয়াকে। এবার এই বিশ্বকাপ শেষ হতে না হতেই চলতি বছরের ২৩শে নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি২০ সিরিজ (T20)। ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ সিরিজ অনুষ্ঠিত হবে বিশাখাপত্তনমে (India Vs Australia T20 series)। গত ২০শে নভেম্বর বোর্ডের তরফ থেকে এমনটাই ঘোষণা করা হয়।
কারা কারা থাকছেন এই সিরিজে?
ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ সিরিজে (India Vs Australia T20 series) থাকছেন না বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, কেএলe রাহুলের প্রমুখ প্ৰথম সারির একাধিক তারকা, এছাড়াও থাকছেন না হার্দিক পান্ডিয়া। মূলত চোট পাওয়ার কারণে তিনি ছিটকে গেছেন ম্যাচ থেকে।
কে হবেন অধিনায়ক ?
হার্দিকের জায়গায় টিম ইন্ডিয়ার হয়ে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং রুতুরাজ গায়কোয়াড হবে প্ৰথম তিন ম্যাচের ভাইস ক্যাপ্টেন। নেতৃত্বের অভিজ্ঞতা অবশ্য সূর্যকুমার যাদবের এবারই প্ৰথম নয়। ৩৩ বছরের এই তারকা এর আগেও মুম্বইয়ের রঞ্জি ট্রফি দল এবং যুব ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। ৩৬০ ডিগ্রি শট খেলার ক্ষমতা সূর্য কুমারকে বিশ্বক্রিকেটে জনপ্রিয়তার শিখরে তুলে দিয়েছে। তিনি সবথেকে বিধ্বংসী ব্যাটার।
জাতীয় নির্বাচকরা কাদের খেলতে নামাবেন?
জাতীয় নির্বাচকরা এই হোম সিরিজে নামাবেন ঈশান কিশন, প্রসিদ্ধ কৃষ্ণ, কিংবা শার্দূল ঠাকুর প্রমুখ তারকাকে, যাঁরা প্ৰথম একাদশে নিয়মিত খেলেননি। জানা গেছে, ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ সিরিজের (India Vs Australia T20 series) প্ৰথম তিন ম্যাচে বিশ্রামে থাকবেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), তবে সিরিজের শেষ দুই ম্যাচে তিনি হবেন সহ অধিনায়ক।
আরও পড়ুন: ICC U19 World Cup : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দায়িত্ব হাতছাড়া শ্রীলঙ্কার? জেনে নিন বিস্তারে
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Wednesday, 22 November 2023, 7:00 am | Last Updated on Friday, 8 December 2023, 11:20 pm by Bahok Desk








