পৃথিবী বদলে দেওয়ার ক্ষমতা ছিল!', ফের আমেরিকায় খুন ভারতীয় phd ছাত্র, গাড়ির অন্দরে মিলল গুলিবিদ্ধ দেহ

Bahok News Bureau: সাত সমুদ্র তেরো নদীর পাড়ে ভারতীয়দের প্রতি হেনস্থা কোনো নতুন ঘটনা নয়।কখনো তীব্র অত্যাচার, কখনো নিগ্রহ, কখনো বা খুন কিংবা হত্যার ঘটনা এখন আকছার। তেমনি কি কিছু ঘটলো এই বারও? সিনসিনাটি মেডিক্যাল স্কুল বিশ্ববিদ্যালয়’-এ আণবিক ও উন্নয়নমূলক জীববিজ্ঞান বিষয়ে পিএইচডিরত ভারতীয় (Indian Student ) ২৬ বছর বয়সী আদিত্য আদলাখার আকস্মিক মৃত্যুতে দানা বাঁধছে রহস্য। সিনসিনাটি মেডিক্যাল স্কুল বিশ্ববিদ্যালয়ের কাছে এই ঘটনা “দুঃখজনক”।

ঠিক কী ঘটেছিল?

ঘটনাটি অবশ্য বেশ কিছুদিনের পুরোনো। ঘটনাটি ঘটে ৯ নভেম্বর। ওই দিন ওয়েস্টার্ন হিলস ভায়াডাক্ট থেকে এক গাড়ির চালক সিনসিনাটি পুলিশকে ফোন করে জানিয়েছিলেন, ওই এলাকায় গুলির ছিদ্র বিশিষ্ট একটি গাড়ি দাঁড়িয়ে আছে। তার ভিতরে পড়ে আছেন গুলিবিদ্ধ এক ব্যক্তি। পুলিশ এসে দেখে, একটি প্রাচীরে ধাক্কা মেরে থেমে আছে গাড়িটি। ভিতরে অচেতন অবস্থায় আদিত্য আদলাখা। আদিত্য আদলাখাকে সেখান থেকে উদ্ধার করে ইউসি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকরা দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা চালিয়ে জানায় তাঁর অবস্থা আশঙ্কাজনক। অবশেষে দু দিন পর তাঁর মৃত্যু হয়।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

তদন্তের রিপোর্ট কী?

একটি স্থানীয় সংবাদমাধ্যমের আর্টিকেল অনুযায়ী, আদিত্যর মৃত্যুর পর অনেকগুলো দিন কেটে গেলেও, এখনও পর্যন্ত তদন্তের কোনও গতি নেই। তদন্তে দেখা গেছে, ওই দিন ভোর ৬:২০ মিনিট নাগাদ ওই এলাকায় গুলি চলার শব্দ পাওয়া যায়। দেওয়ালে ধাক্কা মেরে থেমে যাওয়ার আগে, আরও বেশ কয়েকটি জায়গায় ধাক্কা মারে তার গাড়ি। স্থানীয় তদন্তে স্পষ্ট বোঝা যাচ্ছে গাড়ির চালকের আসন লক্ষ্য করে বারবার গুলি নিক্ষেপ করা হয়েছিল। পুলিশের অনুমান দুষ্কৃতীরা সম্ভবত তাকে তাড়া করেছিল। উপযুক্ত প্রমাণের অভাবে এখনও পর্যন্ত এই ঘটনার প্রেক্ষিতে কাউকে গ্রেফতার করা হয়নি।

 

মার্কিন প্রতিক্রিয়া

মার্কিন মুলুকে ভারতীয়দের (Indian Student) হয়রানি এখন একটা “দুঃখজনক স্বাভাবিক ” ঘটনায় পরিণত হয়েছে।কিছুদিন আগেও আমেরিকার ইন্ডিয়ানা প্রদেশের এক জিমে এক দুষ্কৃতীর ছুরির আঘাতে প্রাণ গিয়েছিল ২৪ ভারতীয় ছাত্র বরুণ রাজ পুচার।

সিনসিনাটি মেডিক্যাল স্কুল বিশ্ববিদ্যালয়ের ডিন, অ্যান্ড্রু ফিলাক বলেছেন, “তাঁর মৃত্যু অত্যন্ত আকস্মিক এবং মর্মান্তিক। আমরা এর কোনও অর্থ খুঁজে পাচ্ছি না। ও সকলের প্রিয় ছিল। অত্যন্ত দয়ালু, রসবোধে পরিপূর্ণ, বুদ্ধিমান। ও ওর কাজের মধ্য দিয়ে নিউরোইমিউন যোগাযোগ ব্যবস্থাকে আরও ভালভাবে বুঝতে চেয়েছিল। কীভাবে নিউরোইমিউন প্রতিক্রিয়া ব্যথা কমায়, তা জানার চেষ্চা করছিল ও। ওর গবেষণা ছিল অভিনব। আমরা বলতাম পৃথিবী বদলে দিতে পারে।”

আদলাখা বৃত্তান্ত

আদলাখা দিল্লি বিশ্ববিদ্যালয়ের রামজাস কলেজ থেকে ২০১৮ সালে প্রানীবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করে২০২০ সালে নয়া দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস থেকে ফিজিওলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপরই চিকিৎসাবিদ্যায় আরও উচ্চতর শিক্ষার জন্য পাড়ি দিয়েছিলেন আমেরিকায়।

মার্কিনে থাকা ভারতীয় গোষ্ঠীর অনেকেই একমত যে ইদানিংকালে আমেরিকায় ভারতীয়দের প্রতি ঘৃণামূলক অপরাধ ক্রমশ বেড়েই চলেছে। আদিত্য আদলাখও সম্ভবত ‘হেট ক্রাইম’-এরই শিকার হয়েছেন।

বিষয়টা ভাবাচ্ছে মার্কিন মহলকেও।এই ঘটনার বিরুদ্ধে যদি সঠিক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আগামী দিনে ভারত – মার্কিন সম্পর্কের টানাপোড়েন হয়তো আরো খারাপ দিকে মোড় নেবে।

আরও পড়ুন:ভারতীয় দলের কোচ পদ থেকে সরছেন Rahul Dravid! নতুন কোচ কে? জানুন

আরও পড়ুন:রাজ্যসরকারকে কটাক্ষ করলেন CPIM নেত্রী মীণাক্ষী! তাপবিদ্যুৎ কেন্দ্র চালু করার দাবিতে কি বললেন তিনি? জানুন বিশদে

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Friday, 24 November 2023, 3:10 pm | Last Updated on Friday, 24 November 2023, 3:10 pm by Bahok Desk