International Migrants Day 2023
International Migrants Day 2023: 'আন্তর্জাতিক পরিযায়ী দিবস ২০২৩', আন্তর্জাতিক অভিবাসী দিবস কেন পালিত হয়? জেনে নিন বিস্তারিত, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: প্রতি বছর ১৮ই ডিসেম্বর আন্তর্জাতিক পরিযায়ী দিবস (International Migrants Day 2023) বা আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়। কিন্তু জানেন কি এর পেছনে আছে কতগুলি ঐতিহাসিক প্রেক্ষাপট। চলুন এক এক করে জেনে নেয়া যাক কেন কিভাবে এবং কাদের উদ্যোগে এই দিনটি পালিত হয়।

কাদের জন্য দিনটি পালিত হয়?

প্রধানত সারা বিশ্বে যত অভিবাসীরা আছেন তাদের তাদের অবদানকে স্বীকার করার জন্যই এবং তারা যেভাবে অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক দিক থেকে সারা বিশ্বে তথা নিজেদের দেশগুলিতে তাদের অবদান রেখে চলেছেন প্রতিদিন তাদের সেই অবদানকে স্বীকার করার জন্যই বা অবদানকে স্মরণ করার জন্যই এই দিনটি পালন করা হয় প্রতি বছর ১৮ই ডিসেম্বর। প্রতিদিন এই যে অভিবাসীরা নিজেদের পরিচিত পরিবেশের বাইরে থেকে যেভাবে কাজ করে চলেছেন এবং এই সমাজে তারা যে সাহসিকতার অবদান গুলি রাখছেন সে অবদান গুলিকে এবং তাদেরকে সম্মান জানাতে এবং তাদের কর্মকাণ্ডকে কুর্নিশ জানানোর জন্যই এই দিনটি প্রধানত পালন করা হয়।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

কাদের উদ্যোগে দিনটি পালন করা হয়?

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (IOM) এর উদ্যোগে এই দিনটি পালন করা হয়।

পরিযায়ী কাদের বলা হয় এবং বিশ্বে এখন তাদের সংখ্যা কত?

International Migrants Day 2023
International Migrants Day 2023: ‘আন্তর্জাতিক পরিযায়ী দিবস ২০২৩’, আন্তর্জাতিক অভিবাসী দিবস কেন পালিত হয়? জেনে নিন বিস্তারিত, গ্রাফিক্স: বাহক

সাধারণত অস্থায়ী শ্রমিক যারা নিজের রাজ্য কিংবা নিজের দেশ ছেড়ে অন্যত্র গিয়ে কাজ করেন অস্থায়ীভাবে তাদেরকে পরিযায়ী বলা হয়। UNO র দেওয়া তথ্য অনুযায়ী,২০১৯ সালের রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বে প্রায় ২৭২ মিলিয়ন এবং ২০২০ -২১ এ রিপোর্টের ভিত্তিতে বর্তমানে প্রায় ২৮১ মিলিয়ন মানুষকে পরিযায়ী হিসেবে গণ্য করা হয়।

কেন এই দিনটি পালন করা হয়?

1990 সালের ১৮ই ডিসেম্বর জাতিসংঘ সকল অভিবাসী শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের অধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন আয়োজন করেছিল। অভিবাসী রাইটস ইন্টারন্যাশনাল এবং অভিবাসীদের আন্তর্জাতিক কনভেনশনের অনুমোদনের জন্য গ্লোবাল ক্যাম্পেইনের স্টিয়ারিং কমিটির সহায়তায় ও উদ্যোগের উপর ভিত্তি করে অভিবাসীদের অধিকার রক্ষার কাজ শুরু হয়। অবশেষে ৪ঠা ডিসেম্বর ২০০০ সালে দিনটি ১৮ই ডিসেম্বর দিনটিকে International Migrants Day ঘোষণা করা হয়।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসী দিবসের ঘোষণা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা অভিবাসীদের সুরক্ষার জন্য একটি যাবতীয় লক্ষ্য প্রদান করে। জাতিসংঘ মানবাধিকার এবং অভিবাসীদের মৌলিক স্বাধীনতা বিষয়ে তথ্য প্রচার করে, অভিবাসীদের ভালো – খারাপ সবরকম অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমে এই পালন করে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র।

সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলেও (SDG) এই বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে করে এই পরিযায়ীদের উন্নতি করা যায় এবং তাদেরকে আরেকটু বিশেষ সুবিধা বাড়ানোর জন্য চেষ্টা করা যায় এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটানো যায় কারণ ২০২০ সালে কোভিডের সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন সারা বিশ্বে যত পরিযায়ী শ্রমিক ছিলেন তারা যখন বাড়ি ফেরার চেষ্টা করছিলেন তখন তাদেরকে নানা রকম সমস্যা সম্মুখীন হতে হয়। যে সমস্যায় আদৌ তাদের পড়ার উচিত ছিল না কারণ এরা প্রত্যেকেই নিজেদের জায়গা ছেড়ে তারা অন্য জায়গায় কাজ করছেন শুধুমাত্র নিজেদের কর্মসংস্থানের আশায় তাই প্রত্যেকটা রাষ্ট্রের কর্তব্য হওয়া উচিত যাতে এই সকল পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য এবং জীবনযাত্রা, সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক সকল দিক থেকে জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব হয়। (International Migrants Day 2023)

আন্তর্জাতিক পরিযায়ী দিবস ২০২৩/ আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৩ থিম:

প্রতিবছরই এই দিনটিকে নিয়ে আলাদা আলাদা করে থিমের আয়োজন করা হয় এই বছরও তার ব্যাতিক্রম ঘটেনি।Improving the health of migrants to unleash the power of migration – হল এই বছরের থিম।

Earphone Use Tips: দীর্ঘসময় কানে ইয়ারফোন গুঁজে গান শোনেন? সাবধান! হতে পারেন চিরতরে বধির! রইল ইয়ারফোন ব্যবহারের কিছু সঠিক টিপস, জানুন বিস্তারিত

 

 

Minorities Rights Day: কবে, কেনো পালন করা হয় সংখ্যালঘু অধিকার দিবস? দেখে নিন একনজরে

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

 

Published on Monday, 18 December 2023, 1:19 pm | Last Updated on Monday, 18 December 2023, 1:21 pm by Bahok Desk