Table of Contents
Bahok News Bureau: প্রতিবছর ১১ই ডিসেম্বর UNO র উদ্যোগে আন্তর্জাতিক পর্বত দিবস(International Mountain Day) পালিত হয়। UNO র দেওয়া তথ্য অনুযায়ী পৃথিবীর অর্ধেক বায়োডাইভার্সিটি হটস্পট ও ৩০% প্রধান বায়োডাইভার্সিটি এলাকা জুড়ে পর্বত বিরাজ করছে।
মানব জীবন ও প্রকৃতিতে পর্বতের ভূমিকা অসীম। পর্বতের ভূমিকাকে তুলে ধরতে ও আধুনিক যুগে পর্বতের ক্ষয় প্রতিরোধ করার জন্য সচেতনতা গড়ে তুলতেই মূলতঃ এই দিনটি পালন করা হয় থাকে। বিপন্ন প্রকৃতির জলবায়ু পরিবর্তন, জীব বৈচিত্রের সংকট – এর প্রভাব ও সমাধান নিয়ে আলোচনা করা এই দিনটির উদ্দেশ্য।
কার উদ্যোগে দিনটি পালিত হয়?
সম্মিলিত জাটিপুঞ্জ (UNO) র উদ্যোগে International Mountain Day দিনটি পালন করা হয়। ২০০২ সালটিকে UNO ” আন্তর্জাতিক পর্বত বছর ( International Year of Mountain) হিসেবে ঘোষণা করে নিউ ইয়র্কে। এরপর ২০০৩ সাল থেকে প্রতি বছর ১১ই ডিসেম্বর দিনটিকে International Mountain Day হিসেবে পালন করা হয়। বিশ্বের প্রায় ১৫% মানুষ পার্বত্য অঞ্চলে বাস করেন।পৃথিবীর ২২% পার্বত্য অঞ্চলই ৬০-৭০ ভাগ মিষ্টি জলের উৎস। তাই সকল মানব জাতির জন্য পার্বত্য অঞ্চল খুব ই গুরুত্বপূর্ণ।
দিনটির তাৎপর্য:
কিন্তু এই পরিবর্তনশীল বিশ্বে বিশ্বউষ্ণায়নের যুগে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। হিমবাহের বরফ গলতে থাকায় পার্বত্য এমনকি সমতলের মানুষদের জীবন বিপন্ন হচ্ছে। সংকটের মুখে পড়ছে জলের মাছ থেকে শুরু করে সমগ্র পৃথিবীর জীব বৈচিত্র্য। অতিরিক্ত প্লাস্টিকের ব্যবহার, বায়ু দূষণ, জল দূষণের ফলে ভয়ানক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে বিশ্বের। তাই পর্বত কে বাঁচাতে, পরিবেশ কে রক্ষা করতেই এই দিনটিকে একটা আলাদা মাত্রা দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক পর্বত দিবসের থিম:
প্রতিবছর এই দিনটির জন্য একটি করে থিম রাখা হয়। এই বছরের থিম হলো – Restoring Mountain Ecosystems. অর্থাৎ পাহাড়ের জীব বৈচিত্র্যকে পুনরায় উজ্জীবিত করে তোলাই এই বছরের আন্তর্জাতিক পর্বত দিবসের লক্ষ্য।
পর্বতের গুরুত্ব:
- পৃথিবীর প্রায় ৭০% পার্বত্য অঞ্চল চারণভূমি হিসেবে ব্যবহৃত হয়।যেখান থেকে মাংস, দুধ, মাখনের মত প্রয়োজনীয় জিনিসের যোগান তৈরি হয়।
- এছাড়া জ্বালানি, মিষ্টি জলের যোগান এখান থেকেই হয়।
- পার্বত্য অঞ্চল সমতলকে তাপমাত্রার দিক থেকেও নিয়ন্ত্রণ করে রাখে।
- পার্বত্য অঞ্চল সঠিক সময়ে বৃষ্টিপাতের জন্য গুরুত্বপূর্ণ।
এখন জেনে নেওয়া যাক বিশ্বের কতগুলি বিখ্যাত পর্বতসমূহ যেখানে আপনি ট্রেকিং করতে পারেন:
ডেনালি, আমেরিকা: উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ। ডেনালি পর্বত পর্যটকদের অন্যতম প্রিয়। জুন – আগস্ট এই জায়গায় যাওয়ার সেরা সময় হলেও শীতের মেঘাচ্ছন্ন – বরফাবৃত দৃশ্যও কিন্তু এর অসাধারণ!
ভেনিকুনকা পর্বত, পেরু: এই রামধনু পর্বত মে – সেপ্টেম্বর কালীন সময়ে কম বৃষ্টিপাতে ঘুরে আসার জন্য উপযুক্ত।
কেদারনাথ, উত্তরাখণ্ড: ১২৫০০ ফিট উচ্চতা বিশিষ্ট বর্ষা ছাড়া আর যেকোনো সময়েই অসম্ভব মনোগ্রাহী।
ফুলারা রিজ ট্রেক, উত্তরাখণ্ড: মে, জুন এবং সেপ্টেম্বর – নভেম্বর পর্যন্ত সময়কালে ট্রেকিংয়ের জন্য এই জায়গাটি উপযুক্ত। এছাড়া সান্দাকফু, মাউন্ট এভারেস্ট, মাউন্ট মাকালুর মত বিশ্বখ্যাত পর্বতে ট্রেকিংয়ের অভিজ্ঞতা তো ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে আছে।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Monday, 11 December 2023, 2:53 pm | Last Updated on Monday, 11 December 2023, 5:14 pm by Bahok Desk









