
Bahok News Bureau : আজ দুবাইয়ের কোকা-কোলা অ্যারেনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪এর নিলাম (IPL Auction 2024) অনুষ্ঠিত হয়। ট্রফি জয়ের লক্ষ্যে মরিয়া দশ দলের মধ্যেই চলে তীব্র প্রতিদ্বন্দ্বীতা। নিলামের শুরু থেকেই অর্থের বন্যা বইতে দেখা গেছে। নিলামে কলকাতা নাইট রাইডার্স (KKR), মিচেল স্টার্ককে (Mitchell Starc) পেতে ঝাঁপাল। তীব্র লড়াই হল গুজরাত টাইটান্সের সঙ্গে। রেকর্ড দাম উঠল স্টার্কের। যেদিন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) রেকর্ড অর্থে, ২০ কোটি ৫০ লক্ষ টাকায় সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিলেন, সেদিন নতুন কীর্তি গড়লেন এই বাঁহাতি পেসার। আইপিএলের ইতিহাসে সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হয়ে উঠলেন তিনি। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনে নিল কেকেআর। বিশাল অঙ্কে স্টার্ককে দলে সামিল করা নিয়ে হইচই সোশ্যাল মিডিয়ায়। আসুন জেনে নেওয়া যাক মিচেল স্টার্ক সম্পর্কে কিছু কথা। (KKR – Mitchell Starc)
মিচেল স্টার্ক

১৯৯০ সালের ৩০শে জানুয়ারি জন্মগ্রহণ করেছেন মিচেল স্টার্ক। ৩৪ বছর বয়সী মিচেল একজন অস্ট্রেলিয়ান বোলার। তিনি বাম হাতে ব্যাট করেন। গত ৫ বছর ধরে তিনি আইপিএল থেকে দূরে রয়েছেন। বর্তমানে কেকেআর আইপিএল ২০২৪এ (IPL 2024) মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকায় কিনেছে। ২০২৩ সাল পর্যন্ত তিনি মোট ২৭টি আইপিএল ম্যাচ খেলেছেন। আইপিএলে মিচেল স্টার্ক, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, কলকাতা নাইট রাইডার্স, আরসিবি, কেকেআর প্রভৃতি দলের হয়ে খেলেছেন। মিচেল স্টার্কের আন্তর্জাতিক ম্যাচের রেকর্ড সম্পর্কে বলতে গেলে, তিনি ইংল্যান্ডের হয়ে ৮২টি টেস্ট ম্যাচ, ১২১টি ওডিআই এবং ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
প্রসঙ্গত, নিলামে অজি পেসারের ন্যূনতম দর ছিল ২ কোটি টাকা, কিন্তু তিনি হয়তো নিজেও ভাবেননি যে, তিনি আইপিএলে আগের সব রেকর্ড ভেঙে দেবেন। জেনে অনেকে অবাক হবেন যে, মিচেল স্টার্ক গত ৮ মরশুম আইপিএলে খেলেননি। আর ফিরেই গড়লেন ইতিহাস। তাঁকে নিয়ে দর কষাকষি এক নিমেষেই সব হিসেব নিকেশ পাল্টে দিল। অনিল কুম্বলের (Anil Kumble) মতো কিংবদন্তিও হতবাক। কুম্বলে বলেছেন, ‘আট মরশুম আইপিএলে না খেলা কেউ এই দাম পাচ্ছে, অভাবনীয়।’ (KKR – Mitchell Starc)
………………………………………………………………………………………………………………
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Tuesday, 19 December 2023, 6:16 pm | Last Updated on Tuesday, 19 December 2023, 6:22 pm by Bahok Desk








