
Table of Contents
Bahok News Bureau : গত ৭ অক্টোবর গাজা (Gaza) সীমান্তের কাছে ইজরায়েলের উপর হামাসের হামলায় কমপক্ষে ১২০০ জন নিহত হয়েছিল। বর্তমানে গাজায় ১৩৭ জন পুরুষ, মহিলা, শিশু, সৈন্য এবং বিদেশী নাগরিককে বন্দি করা হয়েছে। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখনো পর্যন্ত হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে পারেনি। ইজরায়েল এবং হামাসের মধ্যে ফের নতুন করে যুদ্ধ শুরু হয়েছে (Israel Hamas Conflict)। হামাস যোদ্ধাদের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হওয়ার পর ইজরায়েল গাজায় আবার বোমা হামলা শুরু করে। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, ইজরায়েল এখন ভূমধ্যসাগর থেকে পাম্প করা জল দিয়ে গাজায় হামাসের সুড়ঙ্গ ব্যবস্থা প্লাবিত করার পরিকল্পনা করছে। এর মাধ্যমে হামাসের (Hamas) ব্যবহার করা ভূগর্ভস্থ পথ এবং আস্তানাগুলি ধ্বংস হবে বলে জানা গেছে। (Israel Hamas Conflict)
নতুন কৌশল ইজরায়েলের
বিস্তীর্ণ এলাকা জুড়ে গাজায় মাটির নিচে হামাসের সুড়ঙ্গ (Tunnel) রয়েছে। সেই সুড়ঙ্গপথে হামাসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করতে যাওয়া ইজরায়েলি বাহিনীর পক্ষে কঠিন। বিপদ রয়েছে পদে পদে। তাই এবার বিকল্প কৌশল নিল ইজরায়েল। গাজা ভূখণ্ডের নীচে হামাসের সূড়ঙ্গের সমুদ্রের জল পাম্প করা শুরু করল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এভাবেই হামাসের ভূগর্ভস্থ পরিকাঠামো ধ্বংস করা যাবে বলে মনে করছে তারা। (Israel Hamas Conflict)

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট কি বলছে?
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের (The Wall Street Journal) রিপোর্ট অনুযায়ী, ভূমধ্য সাগরের জল পাইপের মাধ্যমে পাম্প করে সুড়ঙ্গগুলি ভাসিয়ে দেওয়া হচ্ছে। ইজরায়েল জানিয়েছে, হামাসের এই সুড়ঙ্গ ধ্বংস করার উদ্দেশ্যেই তারা স্থলপথে অভিযান চালিয়েছে। ইজরায়েলের মতে, হামাস এই সুড়ঙ্গগুলিতেই রকেট এবং অন্যান্য যুদ্ধাস্ত্র লুকিয়ে রেখেছে। এমনকি, এই সুড়ঙ্গগুলির মাধ্যমে হামাস বিভিন্ন পণ্য পাচার করা থেকে শুরু করে ইজরায়েলে হামলা চালানো প্রভৃতি কাজে ব্যবহার করে। তাই এই সুড়ঙ্গ ধ্বংস করতে পারলে, হামাসের শিড়দাঁড়া ভাঙ্গা যাবে বলে মনে করা হচ্ছে।
প্রশ্ন উঠছে সুড়ঙ্গে জল প্রবেশ নিয়ে
ইজরায়েলি বাহিনীর মতে, সাতদিনের যুদ্ধবিরতি চলার সময় বেশ কয়েকজন পণবন্দিকে মুক্তি দিয়েছে হামাস। এরপরও শতাধিক ব্যক্তি হামাসের কাছে বন্দি হয়ে রয়েছে বলেই দাবি করছে ইজরায়েল। এখন স্বভাবতই প্রশ্ন উঠছে যে, সুড়ঙ্গ যদি জল দিয়ে ভাসিয়ে দেওয়া হয়, তবে সেই বন্দিদের কী হবে? পণবন্দিদের পরিবারের লোকজন সুড়ঙ্গ প্লাবত না করার জন্য ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) কাছে আবেদন জানিয়েছেন। সুড়ঙ্গগুলি ভাসিয়ে দিলে সুড়ঙ্গে থাকা বন্দিদের মৃত্যু হবে বলে আশঙ্কা করছেন তারা। (Israel Hamas Conflict)
সুরঙ্গের দরজা পুরু
ইজরায়েলের (Israel) পক্ষে সুড়ঙ্গ ভাসিয়ে দেওয়া সহজসাধ্য নয়, কারণ গাজার নীচে সুড়ঙ্গপথের মোট দৈর্ঘ্য ৪৮০ কিলোমিটারেরও বেশি। এমনকি, সুড়ঙ্গগুলি পুরু দরজা দিয়ে সুরক্ষিত, যা বিস্ফোরণেও ভাঙবে না। তাই সুড়ঙ্গগুলি সম্পূর্ণরূপে প্লাবিত করতে ইজরায়েলের বেশ কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Wednesday, 13 December 2023, 11:43 pm | Last Updated on Wednesday, 13 December 2023, 11:45 pm by Bahok Desk








