Bahok News Bureau:   সোশ্যাল মিডিয়ায় (Social Media) চোখ রাখলে দেখতে পাওয়া যায় নানান ধরণের ভিডিও। কখনো হাসি, কখনো বা কান্না। তবে আজ কাল এআই ব্যবহার করে তৈরি ডিপ ফেক ভিডিও তুমুল চোখে পড়ে সোশ্যাল মিডিয়া জুড়ে। কিছুদিন আগে অভিনেত্রী রশ্মিকা মান্দানার ডিপ ফেক ভিডিও ( Deepfake Video) সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছিল। এবার খোদ ভারতের প্রধানমন্ত্রীর ডিপ ফেক ভিডিও বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Social Media Viral) হচ্ছে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক দল মহিলার সঙ্গে গরবা খেলতে দেখা যাচ্ছে।

নিজের ডিপ ফেক ভিডিও নিয়ে সরব মোদী

এ নিয়ে গত গত সপ্তাহে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে আয়োজিত দীপাবলি মিলন প্রোগ্রামের সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এদিন তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও ডিপ ফেক ভিডিও-র সমস্যা তুলে ধরেছেন। ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া মানুষটি যে তিনি নন এটিও জানান প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, ‘আমি সম্প্রতি একটি ভিডিও দেখেছি যেখানে আমাকে একটি গারবা গান গাইতে দেখা গিয়েছে। অনলাইনে এরকম আরও অনেক ভিডিয়ো রয়েছে।’

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

প্রায় অবিকল নরেন্দ্র মোদীর মতো দেখতে বিকাশ মহন্তে

ডিপ ফেক নয়, বরং ভিডিওটা রিয়েল

এ ধরণের মিথ্যা ভিডিও বা খারাপ উদ্দেশ্যে বানানো ভিডিও বা ছবির ক্ষতিকর দিক গুলি সম্পর্কে নাগরিকদের সচেতন করতে মিডিয়াকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিওতে প্রধানমন্ত্রীর বেশে যাকে দেখা যাচ্ছে, সেটা আসলে ডিপ ফেক (Deepfake) ভিডিও নয়, ওটা আসল। কিন্তু ওটা প্রধানমন্ত্রী নয়, ভিডিওতে রয়েছে প্রধানমন্ত্রীর মোদীর ডপেলগ্যাঞ্জার বিকাশ মহন্তে (PM’s doppelganger Vikas Mahante)।

মোদীর ডপেলগ্যাঞ্জার বিকাশ মহন্তে নিজে ভিডিওর সত্যতা নিয়ে মুখ খুললেন

গত সোমবার মোদীর ডপেলগ্যাঞ্জার বিকাশ মহন্তে ভাইরাল ভিডিওটি নিয়ে স্পষ্ট ভাবে জানিয়েছেন, “আমাকে প্রায়ই ভারতে এবং বিদেশের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। যেখানে আমি মোদীজির চিন্তাভাবনা ও ধারণা প্রকাশ করার চেষ্টা করি।” তিনি আরো বলেন যে, ভিডিওটি ডিপ ফেক নয়, ভিডিওতে দেখতে পাওয়া মানুষটি তিনি নিজে। প্রসঙ্গত, তিনি একজন ব্যাবসায়ী এবং শিল্পী। প্রসঙ্গত, মুম্বাইয়ের মালাডে তাঁর একটি ইস্পাত প্যাকেজিং ব্যাবসা রয়েছে। এছাড়া বিজেপির হয়ে প্রচার কার্যে যুক্ত থাকেন বিকাশ মহন্তে।

আরও পড়ুন: Deepfake : এবার ডিপফেক নিয়ে কড়া বার্তা অশ্বিনী বৈষ্ণবের! কি বললেন জানুন বিশদে

আরও পড়ুন: Avijit Ganguly : ‘আমার বাড়ি যদি বেআইনি হয়, বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে।’ জাস্টিস গাঙ্গুলির বক্তব্যে তোলপাড় বাংলা

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Thursday, 23 November 2023, 8:38 pm | Last Updated on Thursday, 23 November 2023, 10:23 pm by Bahok Desk