বাহক নিউজ় ব্যুরো: সিনেমার পর্দায় একটি চরিত্র ফুটিয়ে তুলতে নিজেকে ভাঙতে হয় অভিনেতাদের। আর চরিত্রটা যদি সকলের পরিচিত কোনো চরিত্র হয়, তাহলে তো কাজটা আরো কঠিন হয়ে যায়। সত্যজিৎ রায়ের আদলে ‘অপরাজিত রায়ে’র চরিত্রটি করতে গিয়ে অনেকটা পরিশ্রম করতে হচ্ছে অভিনেতা জিতু কামালকে। তাঁর স্ত্রী নবনীতা সোশ্যাল মিডিয়ায় জানালেন সেরকমটাই।

অনীক দত্তের ছবি ‘অপরাজিত’তে জিতুর লুক চমকে দিয়েছে অনেক বাঙালিকেই। অবিকল সত্যজিৎ রায়ের মতোই লাগছে জিতুকে। কিন্তুু শুধু লুক নয়, অভিনয়ের মাধ্যমেও সত্যজিৎ রায়ের আদল তৈরিতে যথাসম্ভব পরিশ্রম করছেন জিতু।
স্ত্রী অভিনেত্রী নবনীতা জানালেন প্রথম পর্বের শুটিংয়ে ভোর ৫টায় উঠতেন জিতু। বারবার চা করে দিতে বলতেন নবনীতাকে। ওয়ার্কশপ করতেন বাড়িতেই। মেকআপ করে দিতেন ফুল হাতা জামা পড়ে বেলা ১২টা পর্যন্ত চলত ওয়ার্কশপ।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

জিতুকে যথেষ্ট সহযোগীতা করছেন নবনীতা। তিনি যেহেতু একজন অভিনেত্রী, তাই জানেন একটি চরিত্রে ঢুকতে গেলে কতখানি মনোযোগ ওয়ার্কশপের সময় দিতে হয়। নবনীতা বলেন, “এই রকম বহু তর্ক, বহু রাত জাগা, ওয়ার্কশপ এইসবের মধ্যে দিয়েই হয়তো চরিত্র গড়ে ওঠে। চলো, আছি আরও রাত জাগার জন্য।”

শুভাকাঙ্খীরা নবনীতাকে ধন্যবাদ জানিয়েছেন জিতুর পাশে থাকার জন্য। মজার ছলে নেটিজেনরা জিতুকে বলেছেন, “তুমিও কিন্তু বিজয়া রায় পেয়েছ বন্ধু!” বিজয়া রায়ের চরিত্রে ‘ অপরাজিত’ সিনেমায় থাকছেন অভিনেত্রী সায়নী ঘোষ। সিনেমাটির শুটিংয়ের প্রথম পর্বের কাজ শেষ হয়েছে, দ্বিতীয় পর্বের কাজ শুরু হবে শীঘ্রই।

Published on Monday, 15 November 2021, 3:19 pm | Last Updated on Monday, 15 November 2021, 3:19 pm by Bahok Desk