উদ্বেগ বাড়াচ্ছে JN1Varient, সতর্ক করলো কেন্দ্রীয় সরকার

Bahok News Bureau: কোভিডের প্রকোপ যেন শেষ হয়েও শেষ হচ্ছে না! তাহলে কি ফের বাড়তে চলেছে করোনার প্রকোপ? ২০২০ সাল থেকে ২০২২ সালের শুরুর দিক পর্যন্ত দীর্ঘদিন চলেছে কোভিড ও পরে তার স্ট্রেন ওমিক্রণের দাপট। এরপর বিষয়টি আবার স্বাভাবিক হতে না হতে না হতেই ফের আবার কি ২০২৩-এ শেষের দিক থেকে আবার বাড়তে চলেছে কোভিডের প্রকোপ? এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞ মহলের। তবে কোভিডের এই নতুন ভ্যারিয়েন্টের প্রভাব যে আরও ভয়ংকর হবে তাই নিয়ে কিন্তু সকল বিশেষজ্ঞ মহলই একমত।এখন প্রশ্ন হল যে কি এই নতুন ভেরিয়েন্ট কি বা তার উপসর্গ, কখন আপনি সতর্ক হবেন এবং কিভাবেই বা আপনি এর মোকাবিলা করতে পারেন- জে. এন ওয়ান JN 1 নামক নতুন এই ভেরিয়েন্টটি নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা চলুন জেনে নেওয়া যাক! (JN1Varient)

সম্প্রতি কেরলে ৭৯ বছর বয়সি এক বৃদ্ধার শরীরে এই স্ট্রেনের হদিস পাওয়া যায়। শুধু এই নতুন ভেরিয়েন্টটির খোঁজই নয়, সঙ্গে দুশ্চিন্তা আরও বাড়িয়ে তুলছে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দৈনিক সংক্রমনের হার আবার দু’হাজারের আশপাশে হতে আরম্ভ করেছে। রবিবার পাঁচজনের মৃত্যুও হয়েছে। চারজন কেরলের আর একজন উত্তর প্রদেশের। অর্থাৎ সারা দেশেই এই নিয়ে উদ্বেগের যথেষ্ঠ কারণ আছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

উদ্বেগ বাড়াচ্ছে JN1Varient, সতর্ক করলো কেন্দ্রীয় সরকার

সতর্ক রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (WHO)। করোনা পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি একটি অ্যাডভাইসারিও জারি করে। সেখানে সতর্ক করা হয়েছে এই মর্মে যে, সার্স-কোভ-২ ভাইরাস বিবর্তিত হচ্ছে এবং সব দেশে ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র এপিডেমিওলজিস্ট ডঃ মারিয়া ভ্যান কেরখোভ জানিয়েছেন, “জেএন.১-এর কারণে সবরকম অবস্থা দেখা যাচ্ছে।” (JN1Varient)

জে এন ওয়ান ভ্যারিয়েন্ট (JN1Varient) কি?

ভাইরাস বিশেষজ্ঞারা বলছেন, করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট JN.1 ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট BA.2.86 বংশধর। গত সেপ্টেম্বর মাসে আমেরিকায় প্রথম JN.1-এর প্রভাব লক্ষ্য করা গিয়েছিল। ১৫ ডিসেম্বর চীনে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধির পিছনে JN.1-এর অবদান বেশি বলে অনুমান বিশেষজ্ঞদের। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে BA.2.86-এর স্পাইক প্রোটিনে মোট ২০টি মিউটেশন রয়েছে। এটি উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরো আশঙ্কার কথা এই যে,এপিডেমিওলজিস্ট ডঃ মারিয়া ভ্যান কেরখোভ তাঁর এক্স হ্যান্ডেলে জানাচ্ছেন যে,” উপসর্গহীন সংক্রমণ থেকে শুরু করে মারাত্মক অসুস্থতা এমনকী মৃত্যু পর্যন্ত হচ্ছে, ঠিক যেমনটা ওমিক্রনের অন্যান্য সাবলাইনেজগুলির (sublinege) ক্ষেত্রে দেখা গিয়েছে।” এই তালিকায় বাধ্য যায়নি মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মতো দেশগুলিও। সিঙ্গাপুরে সম্প্রতি আবার মাস্ক ব্যবহারের উপর জোর দেওয়া শুরু হয়েছে। পর্যটকদেরও কোভিড নিয়ে সতর্ক করা হচ্ছে সেখানে। এদিকে ভারতেও বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গিয়েছে।কেন্দ্র সরকার ফের কোভিদ সংক্রান্ত নিয়ম-বিধি চালু করা শুরু করেছে। কর্নাটকে যে সব বয়স্ক মানুষদের কোমর্বিডিটি রয়েছে, তাদেরকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। কেরল সংলগ্ন রাজ্যগুলিকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রকও।

উদ্বেগ বাড়াচ্ছে JN1Varient, সতর্ক করলো কেন্দ্রীয় সরকার

এর উপসর্গ গুলি কি কি?

সাব-ভ্যারিয়েন্ট JN.1-এর প্রাথমিক উপসর্গগুলির মধ্যে রয়েছে হাল্কা জ্বর, কাশি, নাকের নিচের অংশে অস্বস্তি। এছাড়া, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, মুখের মধ্যে ব্যথা. মাথাব্যথার মতো উপসর্গগুলি দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন JN.1 কোভিডের একটি শক্তশালী স্ট্রেনে পরিণত হয়েছে। এর প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।

কতগুলি রাষ্ট্র এটি এখনো পর্যন্ত ছড়িয়েছে তার পরিসংখ্যান:

GISAID এর দেওয়া তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত প্রায় ৫৬ টি রাষ্ট্রে প্রায় ১৫৪১৬ টি কোভিড ১৯ কেস ইতিমধ্যে ধরা পড়েছে। যার মধ্যে ৪৩ শতাংশই অর্থাৎ প্রায় সাড়ে ছ হাজারের ওপর এই জে এন ওয়ান সাব ভ্যারিয়েন্ট এর কেস ধরা পড়েছে।প্রাপ্ত ভ্যারিয়েন্টের ৫০%ই সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, ব্রাজিল, বেলজিয়াম এই রাষ্ট্রগুলিতে পাওয়া গেছে।

Inauguration of Ram Mandir: রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আদবানি-মুরলীমনোহর যোশিদের আসতে নিষেধ! জানুন বিস্তারে

 

 

 

IPL 2024 Auction Live Update: আইপিএল ২০২৪ নিলাম লাইভ আপডেট

 

………………………………………………………………………………………………………………

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Tuesday, 19 December 2023, 4:22 pm | Last Updated on Tuesday, 19 December 2023, 4:22 pm by Bahok Desk