বাহক নিউজ় ব‍্যুরো: ব্যাটম্যান সিরিজের জোকার চরিত্রটিকে মনে আছে নিশ্চয়ই। ঠিক তেমনই সাজে হ্যালোউইনের দিন টোকিওর অন্যতম ব্যস্ত কেইয়ি রেল স্টেশনে হঠাৎ ছুরি চালিয়ে কমপক্ষে ১০ জনকে গুরুতর ভাবে জখম করে এক ব‍্যক্তি।

যদিও কিছুক্ষণের মধ্যেই তাকে আটক করে পুলিশ। অনেকের দাবী নিয়ে হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি অভিযুক্ত। কিছু একটা তরল পদার্থ ছড়িয়ে ট্রেনে আগুন লাগানোর চেষ্টাতেও ছিল সে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

টুইটারে ছড়ানো কয়েকটি ভিডিওতে এর প্রমাণ মিলেছে। দেখা গিয়েছে হঠাৎ একটি কামরা থেকে ছুটে বেরিয়ে আসছেন কয়েকজন যাত্রী । কয়েক সেকেন্ডের মধ্যে একটা ছোটখাটো বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় ট্রেনে। ওই অবস্থায় ট্রেনটি দাঁড় করানো হয়। এই পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে একজন যাত্রীকে ট্রেনের জানালা থেকে বাইরে বেরোনোর চেষ্টা করতে দেখা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান জখমদের মধ্যে অনেকেই এটিকে হ্যালোউইন সংক্রান্ত কোন মজা ভেবেছিলেন। এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এক প্রত্যক্ষদর্শী বলেছেন , ‘ভেবেছিলাম হ‍্যালোউইন সংক্রান্ত কোনো স্টান্ট। তারপর দেখলাম হুলুস্থুল পড়ে গিয়েছে। একজন হাতের ছুরি নিয়ে ধীরগতিতে আমাদের দিকে এগিয়ে আসছে। ছুরিটিতে টাটকা রক্ত লেগেছিল। অভিযুক্তের ছুরির আঘাতে জ্ঞান হারান এক বৃদ্ধ। তার অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর।

Published on Monday, 1 November 2021, 10:53 am | Last Updated on Tuesday, 2 November 2021, 2:00 pm by Bahok Desk