বাহক নিউজ় ব্যুরো: চাকরির প্রস্তাব প্রত্যাখান করলেন ‘English MA Chaiwali’ টুকটুকি দাস। হাবড়ার বিধায়ক তথা বনমন্ত্রী চাকরি দিতে চাইলেও চাকরি নিতে চাইলেন না হাবড়ার তরুণী। এমনকি নিতে রাজি নন অর্থ সাহায্যও।

হাবড়া স্টেশনের উপর তাঁর চায়ের দোকানের নাম দিয়েছেন – ‘এমএ ইংলিশ চায়েওয়ালি’। টুকটুকির চায়ের দোকানের উদ্যোগের কথা ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়া মারফত সরকারি জন প্রতিনিধিদের কাছেও। জন প্রতিনিধিদের মাধ্যমে জেনেছিলেন রাজ্যের মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকও। রবিবার টুকটুকি দাসকে ডেকে পাঠিয়ে পাশে থাকার আশ্বাসও দিলেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

জ্যোতিপ্রিয় জানিয়েছেন, ”ওঁর সঙ্গে কথা বলেছি। খুবই ভাল উদ্যোগ নিয়েছে। আমরা চাকরির কথা বলেছিলাম। উনি জানিয়েছেন, চাকরি করতে চান না। কোনও আর্থিক সাহায্যও প্রয়োজন নেই বলে জানিয়েছেন। তবে ওঁর দোকানটিকে কলকাতায় নিয়ে এলে ভাল হয় বলে আমার কাছে বলেছেন। আমি আমাদের কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলব। যদি কলকাতা পুরসভার কোনও মার্কেটে ওঁর এই দোকান নিয়ে যাওয়া যায়, সেটা দেখতে বলব। এছাড়া টুকটুকির এই ব্র্যান্ডকে আমরা যে কোনও সরকারি মেলা কিংবা অনু্ষ্ঠানে তুলে ধরব।”

‘এমএ ইংলিশ চায়েওয়ালি’ মন্ত্রীর দেওয়া চাকরি প্রত্যাখ্যান করে নিজের ব্র্যান্ডকে আরো বেশি মানুষের কাছে ছড়িয়ে দিতে চান। হাবড়ার বিধায়কও টুকটুকির এই লড়াইয়ে পাশে থাকবেন বলে জানালেন।

Published on Tuesday, 9 November 2021, 9:32 am | Last Updated on Tuesday, 9 November 2021, 9:32 am by Bahok Desk