Kala Ghaoda Art Festival: কালা ঘোড়া ফেস্টিভ্যালের ইতিহাস, ভারতের উৎসব- পর্ব ১, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: ‘কালা ঘোড়া ফেস্টিভ্যাল’ (Kala Ghaoda Festival) আসলে একধরণের আর্ট ফেস্টিবল। মুম্বাইয়ে (Mumbai) এই উৎসব খুব জনপ্রিয়। এই উৎসবে মূলত আর্ট প্রদর্শন করা হয়। ২০২৩ সালে এই উৎসব ৪ঠা ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই মহোৎসবে প্রায় সমস্ত প্রকারের আর্ট তুলে ধরা হয় সাধারণ মানুষের কাছে। ভারতের বিভিন্ন রাজ্যের সংস্কৃতির সাক্ষী হওয়া যায় এই উৎসবে। এই উৎসব এককথায় দেশের বিভিন্ন সংস্কৃতির মিলনস্থল বলা যেতে পারে।

কালা ঘোড়া উৎসবের ইতিহাস (Kala Ghoda Festival History):

এই উৎসব শুরু হয়েছিল ১৯৯৮ সালের ৩০শে অক্টোবরে। উৎসবটি মূলত ফেব্রুয়ারির প্রথম শনিবারে শুরু হয় এবং পরবর্তী ৯দিন পর্যন্ত চলে। এই উৎসবের শুরু করেছিল ‘কালা ঘোড়া অ্যাসোসিয়েশন‘ নামক এক সংস্থা। উৎসবটির নামটিকে কেন্দ্র করে একাধিকবার প্রশ্ন উঠেছে। কিন্তু, তারপরেও এটি বদলানো হয়নি। এর পিছনেও কারণ আছে। দক্ষিণ মুম্বাইয়ের এক জায়গায় ‘কালা ঘোড়া‘-এর মূর্তি রয়েছে। ব্রিটিশ সরকার ওই মূর্তিটি স্থাপন করেছিল। এই ঘোড়াকে কেন্দ্র করেই প্রত্যেক বছর কালা ঘোড়া উৎসবের আয়োজন করা হয় বলে উৎসবটির এমন নাম। আর্ট দুনিয়ার বহু উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, এমনকি বলিউড শিল্পীদের এই উৎসবের অংশ হতে দেখা যায়।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আরও পড়ুন: ফের বইমেলায় সমাদৃত ময়ূখের দ্বিতীয় সৃষ্টি, ‘এক মুঠো গল্প’ শোনাতে হাজির জনপ্রিয় সাংবাদিক

‘কালা ঘোড়া’-এর স্থানে আগে ‘রাজা এডওয়ার্ড সপ্তম’ (King Edward VII) -এর মূর্তি ছিল। মূর্তিটিতে তাঁকে একটি কালো ঘোড়ায় চড়ে থাকতে দেখা গেছিল। ১৯৬৫ সালে মূর্তিটি বাইকুলা চিড়িয়াখানায় (Byculla Zoo) স্থানান্তরিত করা হলে এই জায়গায় কালো ঘোড়ার মূর্তির রাখা হয়। মূর্তিটির নাম দেওয়া হয় ‘স্পিরিট অফ কালা ঘোড়া’ (Spirit of Kala Ghoda)। এই মূর্তিটির নকশা তৈরি করেছিলেন আলফাজ মিলার (Alfaz Miller) এবং মূর্তিটি গড়েছিলেন শ্রীহরি ভোঁসলে (Sreehari Bhosle)।

‘কালা ঘোড়া’ উৎসবে কত প্রকারের আর্ট দেখতে পাওয়া যায়?

ভারতে জুড়ে আর্ট ও আর্টিস্টের অভাব নেই। ভারতের বিভিন্ন ধরণের আর্টের সমাহার থাকলেও ‘কালা ঘোড়া আর্ট উৎসব’-এ মূলত ১৪ রকমের আর্ট দেখতে পাওয়া যায়। এর মধ্যে চলচ্চিত্র, নৃত্য, খাদ্য, সাহিত্য, সঙ্গীত, স্ট্যান্ড আপ কমেডি, স্ট্রিট, শহুরে ডিজাইন, থিয়েটার, আর্কিটেকচার, ওয়ার্কশপ অন্যতম। এই উৎসবের বিশেষত্ব হল, এখানে শুধুমাত্র আর্ট উপভোগ করা যায় না, শেখাও যায়। হ্যাঁ, ঠিকই শুনলেন, এর প্রত্যেকেটি বিভাগে যে শুধুমাত্র আর্ট প্রদর্শিত হয় তা নয়। সাধারণ মানুষের নিজের পছন্দ মতো বিভাগে সংশ্লিষ্ট আর্ট শিখে নেওয়ারও সুযোগ পাওয়া যায়।

আরও পড়ুন: Howrah Bridge History: হাওড়া ব্রিজের জন্মদিনে জানুন হাওড়া ব্রিজের ইতিহাস

এই উৎসবে প্রায় ১০০-১৫০টি স্টল বসে। এই সমস্ত স্টল থেকে আপনি বিভিন্ন ধরণের আর্টকে যেমন একদিকে পর্যবেক্ষণ করার সুযোগ পাবেন, তেমনই আরেকদিকে শেখার সুযোগও পাবেন। এই উৎসবে বিভিন্ন স্টলে আর্ট প্রদর্শন করা ছাড়াও মনোরঞ্জনের জন্য থিয়েটারের আয়োজন করা হয়। একইসঙ্গে আয়োজন করা হয় স্ট্যান্ড আপ কমিডিরও।

কালা ঘোড়া উৎসব ২০২৩ (Kala Ghoda Festival 2023):

করোনা আবহের জেরে এই উৎসব বিগত দুই বছর ধরে বন্ধ ছিল। অবশেষে, ২০২৩ সালে আবার এই উৎসব শুরু হওয়ায় আর্ট উৎসব প্রেমীরা নিদারুণ অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ পেলেন। এইবারে, এই উৎসবের থিম ছিল ‘পাস্ট ফরোয়ার্ড‘ (Past Forward)। এই বছরে এই উৎসবের আয়োজন ছত্রপতি শিবাজী বাস্তু সংগ্রহশালা, ক্রস ময়দান, চৌহান কেন্দ্র ও কুপরেজ ব্যান্ডস্ট্যান্ড গার্ডেনের মতো ১০-এরও অধিক স্থানে করা হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হল, এই উৎসবের অংশ হওয়ার জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না।

আরও পড়ুন: Mayukh Ranjan Ghosh- Ek Mutho Mayukher Golpo: চোখে চোখ রেখে প্রশ্ন করতে নয়, ‘এক মুঠো ময়ূখের গল্প’ শোনাতে আসছেন ময়ূখ

● কালা ঘোড়া উতসবের টিকিট (kala Ghoda Festival Tickets)/ কালা ঘোড়া উৎসবে কি ফ্রীতে অংশগ্রহণ করা যায়? (Is Kala Ghoda Festival Free?)
উঃ- সম্পূর্ণ বিনামূল্যে কালা ঘোড়া উৎসবের অংশ হওয়া যায়।
● কালা ঘোড়া উৎসব ২০২৩-এর থিম (Kala Ghoda Festival 2023 Theme):

উঃ- এই উৎসবের থিম ছিল ‘পাস্ট ফরোয়ার্ড’ (Past Forward)

● কালা ঘোড়া উৎসবের সময়সূচি (Kala Ghoda Festival Time Table 2023): 

উঃ- সকাল ১০টা থেকে বিনা টিকিটেই এই উৎসবের অংশ হওয়া যায়।

Published on Monday, 6 February 2023, 12:00 am | Last Updated on Monday, 6 February 2023, 12:14 am by Bahok Desk