Karar Oi Louho Kopat Controversy: ‘কারার ওই লৌহ কপাট' বিকৃতি বিতর্কে মন্তব্য কুণালের, ক্ষমা চাইলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী এ আর রহমান? জানুন বিস্তারে, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক রাজাকৃষ্ণ মেননের (Raja Krishna Menon) পরিচালিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে তৈরি হিন্দি চলচ্চিত্র ‘পিপ্পা’ (Pippa)। এই সিনেমায় বিদ্রোহী কবি কাজী নজরুল (Kazi Nazrul Islam) ইসলামের লেখা ‘কারার ওই লৌহ কপাট’ (Karar Oi Louho Kopat) গানটি ব্যবহৃত হয়। তবে এই গানের মূল সুরকে উপেক্ষা করে রিমেকের সুর দেন অস্কার বিজয়ী (Oscar Winner) ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী এ আর রহমান (AR Rahman)। এই গানের সুর বিকৃত করায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সকল নজরুল-ভক্তদের মধ্যে। ক্ষোভে ফুঁসছে আপামর বাঙালি।

কারার ঐ লৌহ কপাট বিতর্ক: (Karar Oi Louho Kopat Controversy) 

এরপরই দাবি ওঠে অবিলম্বে ওই চলচ্চিত্র থেকে বিকৃত করে সুর দেওয়া ‘কারার ঐ লৌহ কপাট’ (Karar Oi Louho Kopat) গানটিকে সরিয়ে ফেলার। এ আর রহমানের সুর (AR Rahman) করা এই গান নিয়ে শুরু হয়েছে দেশ ব্যাপী বিতর্ক। ইতিমধ্যে এই গান নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বাংলার একাধিক সঙ্গীত শিল্পী। সকলের প্রশ্ন যাঁর একটা গানকে ঘিরে এত বিতর্ক, এত নিন্দা, সেই রহমান (AR Rahman) কেন এখনো ‘নির্বাক’? দীপাবলির (Deepawali 2023) দিন দেখা যায় তাঁর এক্স হ্যান্ডেলে তিনি টিম ‘পিপ্পা’র (Pippa) পাশাপাশি সকলকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন। তবে তাঁর পোস্টে নজরুলগীতি বিতর্ক সংক্রান্ত কোনো কথার উল্লেখ পাওয়া যায়নি (karar oi louho kopat ar rahman singer)

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

বিষয়টি নিয়ে ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছেন কাজী নজরুল ইসলামের নাতনি (Kazi Nazrul Islam Grand daughter) অনিন্দিতা কাজী (Anindita Kazi)। গানের স্বত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি এবং চুক্তির বিপক্ষে গিয়ে যারা এই কাজটি করেছেন, তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। এমনকি, নজরুলগীতি বিকৃতির জেরে রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করার কথা জানিয়েছেন চুরুলিয়ার কাজী পরিবার (Kazi Family)। সেই গান যদি প্রত্যাহার না করা হলে আইনি পদক্ষেপ গ্রহণ নেবেন বলে জানিয়েছেন নজরুল ইসলামের নাতি এবং ভাইপো। এবার ‘কারার ওই লৌহ কপাট’ (Karar Oi Louho Kopat) নজরুল গীতি নিয়ে বিতর্কের জল গড়িয়েছে রাজনীতির মহলেও।

কারার ওই লৌহ কপাট বিতর্কে কুণাল ঘোষের প্রতিক্রিয়া: (Kunal Ghosh reaction on Karar Oi Louho Kopat Controversy)

Karar Oi Louho Kopat Controversy: ‘কারার ওই লৌহ কপাট’ বিকৃতি বিতর্কে মন্তব্য কুণালের, ক্ষমা চাইলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী এ আর রহমান? জানুন বিস্তারে, গ্রাফিক্স: বাহক

এবার ‘কারার ওই লৌহ কপাট’ (Karar Oi Louho Kopat) এর আধুনিক সংস্করণ নিয়ে সমালোচনায় সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের এক্স হ্যান্ডেলে এই গানের বিরুদ্ধে সরব হয়েছেন কুণাল। কুণাল তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “কারার ওই লৌহকপাট গানটির এই বিকৃতি মানা যায় না। সুরকার যত প্রতিষ্ঠিতই হন না কেন। সংশ্লিষ্ট সিনেমার প্রযোজক, নির্মাতারা গানটিকে অবিলম্বে সিনেমা থেকে সরান। গানের স্বাধীনতার নামে এটা চলতে পারে না। মূল সুর এবং ভাব অটুট রেখে তাঁরা গানটি ফেরাতে পারেন। কিন্তু যেটা চলছে, সেই ছেলেখেলা অসহ্য“।

আরও পড়ুন: এ কী করে দেখালেন বিরাট কোহলি! খুশিতে আত্মহারা বিরাট পত্নী। জানুন বিশদে

আরও পড়ুন: Bhai Phota 2023 date- Bhai Phota History: জানেন কি ভাই ফোঁটা কেনো পালিত হয়? কী বা এর মাহাত্ম্য? জেনে নিন এই বছর ভাইফোঁটা দেওয়ার শুভ সময়

রইল পিপ্পার এ আর রহমানের কারার ওই লৌহ কপাট গানের অফিসিয়াল ভিডিওর লিঙ্ক (Pippa A R Rahman Karar Oi Louho Kopat)। কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের মতামত। 

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Monday, 13 November 2023, 7:00 pm | Last Updated on Friday, 8 December 2023, 11:23 pm by Bahok Desk