Lakshmi Bhandar TMC Controversy, TMC News, BJP News, তৃণমূল নিউজ

Lakshmi Bhandar TMC Controversy: বর্তমানে, পূর্ব মেদিনীপুরের তৃণমূলের পঞ্চায়েত সদস্যের সোশাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। এই বিতর্কে নাম জড়িয়েছে নন্দীগ্রাম ২ ব্লকের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তথা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অষ্টমী গিরির। তিনি একটি পোস্টে লেখেন, ‘বিজেপিকে ভোট দিলে বন্ধ করা হবে লক্ষ্মীর ভাণ্ডার।’ তার এই পোস্টকে কেন্দ্র করে বিজেপিও দিয়েছে পাল্টা জবাব।

বিজেপি কী বলছে?

বিজেপির বক্তব্য হলো, ওই তৃণমূল নেত্রী কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন, তা বোঝা দরকার। শুধুমাত্র অস্বস্তি এড়াতে তৃণমূল জেলা নেতৃত্ব সাফাই দিচ্ছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘এসব নিয়ে আমি ভাবি না। ওরা আমাকে জানে। আমাকে অবিভাবকের মতো দেখে। এসব করে কিছু করতে পারবে না।’

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

নন্দীগ্রামের তৃণমূল নেত্রীর বক্তব্য

নন্দীগ্রামের ওই তৃণমূল নেত্রীর দাবি হলো, শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামের বিধায়ক হয়েও প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী, মানুষকে প্রকল্পের অভাব বুঝতে দিচ্ছেন না। তবে, নন্দীগ্রামের মানুষকে এবার সেই প্রকল্পের অভাব বোঝাতেই তিনি পোস্ট করেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘শুভেন্দু অধিকারী যদি প্রকৃত বাংলার মাটিতে জন্মাত, তবে তিনি কি বাংলার মানুষকে পেটের ভাতে মারার জন্য কেন্দ্রকে নির্দেশটা দিতে পারত। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের কেন্দ্র যে  বকেয়া টাকা দেয়নি। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের অভাব অনটন পূরণ করছেন। আমি এই পরিপ্রেক্ষিতে পোস্ট করেছি, যাতে নন্দীগ্রামের মানুষ অভাবটা বুঝতে পারুক।’

উল্লেখ্য, এই সকল বিতর্কের মাঝে  নন্দীগ্রামের এক বাসিন্দা জানান যে, ‘আমাদের ট্যাক্সের পয়সায় আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি। এটা কোনো সরকারের ব্যক্তিগত সম্পত্তি থেকে দিচ্ছেন না বা তার কোনো পৈত্রিক সম্পত্তি থেকে দিচ্ছেন না আর আগামীদিনে আমরা নন্দীগ্রামের মহিলারা যথেষ্ট সচেতন।’

read more

Published on Tuesday, 25 November 2025, 5:26 pm | Last Updated on Tuesday, 25 November 2025, 5:26 pm by Bahok Desk