
Bahok News Bureau: সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর গত বছরে অর্থাৎ ২০২২ সালের ৬ই ফেব্রুয়ারি তারিখে প্রয়াত হয়েছিলেন। তিনি ২০২২ সালে ৮ই জানুয়ারি তারিখে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার জন্য তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ৬ ফেব্রুয়ারি তারিখে ৯২ বছর বয়সে তাঁর প্রয়াণ ঘটে।
লতা মঙ্গেশকরের পরিবার (Family of Lata Mangeshkar):
লতা মঙ্গেশকরের বিবাহিত জীবন (Lata Mangeshkar Marriage):
লতা মঙ্গেশকরের স্বপ্ন:
সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর সংক্রান্ত খুঁটিনাটি তথ্য-
■ লতা মঙ্গেশকর কে?
উঃ লতা মঙ্গেশকর ভারতের একজন খ্যাতনামা গায়িকা।
■ লতা মঙ্গেশকর এর জন্ম কোথায় হয়?
উঃ- তিনি ১৯২৯ সালে পরাধীন ভারতের ইন্দোর রাজ্যে (বর্তমানে মধ্যপ্রদেশে) জন্মগ্রহণ করেছিলেন।
■ লতা মঙ্গেসকার কত সালে ভারতরত্ন পান? (When was Lata Mangeshkar awarded with Bharat Ratna India s highest civilian honour?)
উঃ- লতা মঙ্গেশকর ২০০১ সালে ভারতরত্ন পুরস্কার পান।
■ লতা মঙ্গেসকার কত সালে ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার পান?
উঃ- ১৯৮৯ সালে।
■ লতা মঙ্গেশকরের জীবনকাহিনী কে লিখেছিলেন? (Who wrote the biography of Lata Mangeshkar?)
উঃ- লতা মঙ্গেশ করের জীবনকাহিনী ‘লতা মঙ্গেশকর এ মিউজিকাল জার্নি’ (Lata Mangeshkar A musical Journey) লেখেন লেখক যতীন্দ্র মিশ্র (Yatindra Mishra)।
■ লতা মঙ্গেশকরের প্রকৃত নাম কী?/ লতা মঙ্গেশকরের আসল নাম কী ছিল? (What is the Real Name of Lata Mangeshkar?)
উঃ- লতা মঙ্গেশকরের প্রকৃত নাম তথা আসল নাম হল ‘হেমা’।
আরও পড়ুন: Howrah Bridge History: হাওড়া ব্রিজের জন্মদিনে জানুন হাওড়া ব্রিজের ইতিহাস
■ লতা মঙ্গেশকরের মৃত্যু দিন – ৬ ফেব্রুয়ারি ২০২২।
■ লতা মঙ্গেশকরের প্রথম গান-
-
- অপ্রকাশিত গান- তাঁর প্রথম গান ছিল ‘নাচু ইয়া গাদে, খেলু শাড়ি মানি হাউস ভরি‘ (Naachu Yaa Gade, Khelu Saari Mani Haus Bhaari)। এটি রেকর্ড করা হলেও সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া হয়। ফলে এটি প্রকাশিত হয়নি।
- প্রকাশিত গান– তাঁর গাওয়া প্রথম প্রকাশিত গান ছিল ‘নাটালি চৈত্রাচি নাভালাই‘ (Natali Chaitraachi Navalaai)। ১৯৪২ সালে মুক্তি পাওয়া মারাঠি সিনেমা ‘পাহিলি মঙ্গলা-গৌর‘ (Pahili Mangalaa-gaur)-তে গান গেয়েছিলেন। এটি লতা মঙ্গেশকরের প্রথম প্রকাশিত গান। ‘পাহিলি মঙ্গলা-গৌর’-এ একটি ছোট্ট চরিত্রে তিনি অভিনয়ও করেছিলেন।
■ লতা মঙ্গেশকরের প্রথম হিন্দি গান-
-
- ১৯৪৬ সালে মুক্তি পাওয়া ‘আপকা সেবা মে’ সিনেমায় তিনি ‘পা লাগুন কর জোরি‘ (Paa Lagoon Kar Jori) গানটি গান।
■ লতা মঙ্গেশকরের প্রথম বাংলা গান-
-
- তিনি বাংলা সিনেমায় প্রথম বাংলা গান গেয়েছিলেন ‘বউ ঠাকুরাণীর হাট’ সিনেমায়।
- যদিও তিনি হিন্দি সিনেমার ‘অমর ভূপালি’-এর বাংলা সংস্করণে ‘‘বউ ঠাকুরাণীর হাট’-এর আগেই একটি গান গেয়েছিলেন।
■লতা মঙ্গেশকরের শেষ গান- লতা মঙ্গেশকর শেষ গানটি গেছিলেন ২০১৯ সালের ৩০শে মার্চ তারিখে। গানটি ছিল ‘সৌগন্ধ মুঝে ইস মিট্টি কি‘ (Saugandh Mujhe Iss Mitti Ki) গান। গানটি প্রকাশিত হয় ২০২১সালের ৩০শে মার্চ তারিখে।
Published on Monday, 6 February 2023, 2:59 pm | Last Updated on Tuesday, 7 February 2023, 2:09 pm by Bahok Desk








