বাহক নিউজ় ব্যুরো: মাইগ্রেনের সমস্যায় ভোগেন অনেকেই, এই আসন গুলি করলে মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আসুন জেনে নেয়া যাক
মাইগ্রেন হলো একধরনের মাথা ব্যাথা। এই ধরনের মাথাব্যাথা কখনও কখনও মাথার একপাশ থেকে শুরু হয়ে পুরো মাথা ব্যাথা হয়। এর ফলে মস্তিষ্কের মধ্যে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হয়। এখনকার দিনে মাথা ব্যাথা একটি সাধারণ ঘটনা। কিন্তু কোনটি মাইগ্রেনের যন্ত্রণা আর কোনটি সাধারণ মাথা ব্যাথা তা অনেক সময় রোগীরা বুঝতে পারে না।
মাইগ্রেনের যন্ত্রণা হলে মাথার ভেতর দপ দপ করে মনে হয় যেনো মাথার ভেতর থেকে যন্ত্রণা হচ্ছে। এটি বেশির ভাগ সময় মাথার ডান দিক থেকে শুরু হয়, তারপর কোনো কোনো সময় পুরো মাথা ব্যাথা করে। তবে খাদ্যাভ্যাসে বদল এনে মাইগ্রেনের সমস্যা নিয়ন্ত্রণ করা যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, পুরুষদের তুলনায় মহিলাদের মাইগ্রেনের সমস্যা বেশি দেখা যায়। এর কারন হরমন গত বিভেদ। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই পেনকিলার খেয়ে থাকেন। কিন্তু দীর্ঘদিন এই পেনকিলার খেলে হিতে বিপরিত হতে পারে। তাই বিশেষজ্ঞদের মতে, এই সমস্যা থেকে মুক্তি পওয়ার জন্য কিছু যোগব্যায়াম করা যেতে পারে। তবে যোগব্যায়াম করলেউ সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

মাইগ্রেনের জন্য যা যা যোগব্যায়াম করা উচিত
১. বিপরীত করণী আসন-
বিপরীত করণী আসন বা বিপ্রিতা কর্ণী আসন করলে মাইগ্রেনের সমস্যা থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া যায়। এই আসন যখন কেউ করেন তখন মস্তিষ্কে রক্তপ্রবাহ আরো ভালোভাবে হয়। যা এই মাইগ্রেনের ব্যাথা কমাতে সাহায্য করে। তবে এই ব্যাথা মাসে বেশি বার হলে বা এই যন্ত্রণার তীব্রতা বেশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। তবে খাদ্যাভ্যাসে বদল আনলে এই সমস্যা নিয়ন্ত্রণ করা যেতে পারে বলে মনে করেন চিকিৎসকরা।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

২. সেতু বাঁধা সর্বাঙ্গাসন-
অনেক সময় পেটের কোনো গন্ডগোল বা হজমের সমস্যা থেকেউ মাথা ধরতে পারে। সেটাই বেশিরভাগ সময় বেড়ে গিয়ে মাইগ্রেনের রুপ নেয়। এই সমস্যায় সেতু বাঁধা সর্বাঙ্গাসন বেশ কার্যকরী ভূমিকা পালন করে। বিশেষজ্ঞরা বলেন, এই আসন শরীরের উপরের অংশকে শিথিল করে। তাই মস্তিষ্কের রক্তপ্রবাহ খুব ভালো হয় ও এই ব্যাথা থেকে উপশম পাওয়া যায়।

Published on Sunday, 22 August 2021, 11:17 pm | Last Updated on Sunday, 22 August 2021, 11:17 pm by Bahok Desk