বাহক নিউজ ব‍্যুরো: হ‍্যাঁ, এবার থেকে কোভিডবিরোধী টীকার দিন বুকিং করা যাবে আপনার হোয়াটস‌অ্যাপ নাম্বারের মাধ‍্যমেও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে টীকার স্লট বুকিং করার পদ্ধতি।

*কীভাবে করতে হবে বুকিং*

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

১. নিজের মোবাইলে ৯০১৫৩১৫১৫১৫ নম্বরটি সেভ করুন।

২. সেই নম্বরে ‘Book Slot’ লিখে হোয়াটস‌অ্যাপ মেসেজ করুন।

৩. এস‌এম‌এস-এ আপনার কাছে আসবে একটি ৬ সংখ্যার ওটিপি।

৪. ওটিপি দিলে আপনার কাছে টীকা নেওয়ার তারিখ, কোথায় টীকা নেবেন এবং কী টীকা নেবেন তা বাছাই করার সুযোগ থাকবে।

৬. সুবিধা মতো টীকার স্লট বেছে নিলে আপনার কাছে কনফার্মেশন মেসেজ আসবে।

এতদিন কো -উইন অ্যাপের মাধ‍্যমে টীকার বুকিং হত, সেই পদ্ধতিকে আরো সরলীকরণ করতেই এই সিদ্ধান্ত। মঙ্গলবার সকালে এই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে এ বিষয়ে একটি টুইট ও করা হয়।

Published on Tuesday, 24 August 2021, 2:36 pm | Last Updated on Tuesday, 24 August 2021, 2:36 pm by Bahok Desk