বাহক নিউজ় ব্যুরো: করোনা পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক হলেও অক্টোবর মাসেই আসতে পারে করোনার তৃতীয় ঢেউ। তাই ভ্যাকসিন নেওয়ার সঙ্গে শারীরিকভাবে সুস্থ থাকতে ও রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। আসুন জেনে নেওয়া যাক, স্বাস্থ্যকর ডায়েট সম্পর্কে কিছু তথ্য।
শাকসবজি এবং ফলগুলিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। বিশেষ করে সবুজ রঙের সবজিগুলো খুবই উপকারী। তাই তিনবেলাই বেশি পরিমাণে শাকসবজি খাওয়া ভালো। অন্তত একটি বা দুইটি ফল রোজ খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ভাত বাদ দিয়ে গম, ওটস বা বার্লি জাতীয় খাবারগুলি হজমে সাহায্য করে।
মাছ, গরুর দুধ, নানারকম ডাল, সয়াবিন, ডিমের সাদা অংশ, হাঁস বা মুরগির মাংস দিনে তিনবেলাই যদি খাওয়া যায় তাহলে ভালো হবে। এই খাবারগুলোতে আছে প্রচুর প্রোটিন, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। অতিরিক্ত কোলেস্টেরল কমাতে সাহায্য করে বাদাম, আখরোট, টুনা মাছ, সালমন মাছের মতো তৈলাক্ত মাছগুলো।
শুধু প্রোটিন, ফাইবার জাতীয় খাবার খেলেই হবে না, বাতিলের খাতায় রাখতে হবে বেশ কিছু খাবার। ডিমের কুসুম, তেলে ভাঁজা, মশলা যুক্ত রান্না, কেক, পেস্ট্রি, বার্গার, ঘি, মাখন, ডালডা। এগুলোতে থাকে প্রচুর পরিমাণে ক্যালোরি। সপ্তাহে দুই-একদিন অবশ্য অল্প পরিমাণে এগুলো মুখে তুলতে পারেন।
খাবারে লবণের পরিমাণ কমিয়ে দিন, কাঁচা লবণ পুরোপুরি বাদ রাখবেন।চিনিও বাদ রাখুন পুরোপুরি। শরীর সুস্থ রাখতে অ্যালকোহল এবং তামাক জাতীয় সমস্ত কিছু বর্জন করুন।
কখনও পেট খালি রাখা যাবে না। এবং কখনও পেট অতিরিক্ত ভরানোও যাবে না। রাজাকার তিনবার খাবারকে ছয়ভাগ ভাগ করে ২-৩ ঘন্টা খেলে সেটা স্বাস্থ্যর জন্য খুব উপকারী। এসবের সঙ্গে দিনে তিন অন্তত লিটার জল খান এবং অন্তত সাত ঘন্টা ঘুমোন।
Published on Saturday, 4 September 2021, 9:20 pm | Last Updated on Saturday, 4 September 2021, 9:36 pm by Bahok Desk









