
Bahok News Bureau : নিজের জন্মদিনকে বিশেষ করে তুলতে এবং এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করার আকাঙ্ক্ষা লখনউয়ের (Lucknow) এক গ্রাম প্রধানের ছেলের জন্য খারাপ প্রমাণিত হলো, কারণ তার এই ইচ্ছের ফলস্বরূপ তাকে গ্রেফতার করে লখনউ পুলিশ। আসুন জেনে নেওয়া যাক ঠিক কি ঘটেছিল।
কি ঘটেছিল?
গত মঙ্গলবার অর্থাৎ চলতি বছরের ১২ই ডিসেম্বর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছিল এবং তাতে স্পষ্টত দেখা যায় যে, ব্যাকগ্রাউন্ডে একটি গান বাজছে এবং বাজি ফাটানো হচ্ছে। বাড়ির বাইরে একটি কালো গাড়ি রয়েছে, যার উপরে একটি কেক রাখা হয়েছে এবং এক যুবক তার বন্ধুদের সাথে ছুরির পরিবর্তে তলোয়ার দিয়ে কেক কাটছে। লখনউ পুলিশ গত বুধবার অর্থাৎ চলতি বছরের ১৩ই ডিসেম্বর ২০ বছর বয়সী ওই যুবককে জনসমক্ষে তার জন্মদিনের কেক কাটতে তলোয়ার ব্যবহার করার জন্য গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে লখনউয়ের (Lucknow) নাগারাম (Nagaram) পুলিশ স্টেশনের কাছে। জানা যায় ওই যুবকের নাম সংস্কার প্যাটেল (Sangskar Patel), যিনি আব্বাস নগরের বাসিন্দা গ্রামপ্রধান সুনীল প্যাটেলের (Sunil Patel) ছেলে। কেকটি একটি গাড়ির বনেটে রেখে ওই যুবক এবং তার বন্ধুরা সকলেই বাজি ফাটিয়ে তার জন্মদিন উদযাপন করেছিলেন।
পুলিশ কি বলল?
গাড়ির বনেটে বসে তলোয়ার দিয়ে কেক কাটা সংস্কার প্যাটেলকে গ্রেফতার করেছে নাগারাম পুলিশ। মঙ্গলবার রাতে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে সংস্কারকে তলোয়ার দিয়ে কেক কাটতে দেখা গেছে। ভাইরাল ভিডিওর ভিত্তিতে পুলিশ তদন্ত করতে গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে শান্তি বিঘ্নিত করার অপরাধে গ্রেফতার করেছে।পুলিশের একটি বিবৃতি অনুসারে, মঙ্গলবার ভিডিওটি ভাইরাল হওয়ার পর তদন্ত শুরু হয়েছে। ছেলে সংস্কার প্যাটেল। শান্তি বিঘ্নিত করার জন্য সংস্কারকে গ্রেপ্তার করা হয়েছে। কেক কাটতে ব্যবহৃত তলোয়ারটি ছিল প্রায় তিন ফুট লম্বা। গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে গাড়ির মালিককেও খুঁজছে পুলিশ।
উল্লেখ্য যে, পুলিশের হাতে ধরা পড়ার পরেও, সংস্কারের মনোভাব পরিবর্তন হয়নি। গ্রেফতারের কারণ জানালে আসামিরা বলেন, কেক কাটা কোনো অপরাধ নয়। পাশাপাশি অভিযুক্তরা পুলিশের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করে।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Thursday, 14 December 2023, 3:46 pm | Last Updated on Thursday, 14 December 2023, 3:46 pm by Bahok Desk








