Mahua Moitra-Mamata Banerjee
Mahua Moitra-Mamata Banerjee: বহিষ্কৃত মহুয়ার পাশে কি থাকবে তৃণমূল? উত্তরবঙ্গ থেকে স্পষ্টভাষায় যা জানালেন মুখ্যমন্ত্রz মমতা বন্দ্যোপাধ্যায়, গ্রাফিক্স; বাহক

Bahok News Bureau: “ঘুষ নিয়ে প্রশ্ন”কে কেন্দ্র করে দীর্ঘদিন জলঘোলা চলছিলই সংসদে। অবশেষে আজ সংসদ পদ থেকে বহিষ্কৃত হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। (Mahua Moitra-Mamata Banerjee)

মুখ্যমন্ত্রীর বক্তব্য:

স্বভাবতই এই ঘটনার প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ ও সংবিধানের প্রতি ‘দ্বিচারিতা’ বলে তোপ দাগেন। প্রসঙ্গত উল্লেখ্য যে তিনি এখন উত্তরবঙ্গে। মহুয়াকে তার পদ থেকে বহিষ্কারের পেয়েই কার্শিয়াঙে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তৃণমূল সুপ্রিমো বলেন, “এটা খুবই দুঃখজনক। মহুয়া কৃষ্ণনগরের জনগণের দ্বারা নির্বাচিত। ভোটে তাঁকে পরাজিত না করতে পেরে ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বিজেপি এই কাজ করেছে। আধ ঘণ্টার মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী এথিক্স কমিটির রিপোর্ট বিরোধী দলের সাংসদদের পড়তে দেওয়া হয়নি। এখান থেকে স্পষ্ট বিজেপি রাজনৈতিকভাবে লড়তে পারে না”।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

ঠিক কী ঘটেছিল?

সম্প্রতি সংসদকক্ষে প্রশ্ন সংক্রান্ত বিষয়ে মহুয়া মৈত্রের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তোলে বিজেপি। তাদের দাবি, মহুয়া সংসদে অর্থের বিনিময়ে প্রশ্ন করেছেন। আদানি-ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ করতে মহুয়া ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে ২ কোটি টাকা ও দামি উপহার নেন বলে অভিযোগ তোলে বিজেপি। এ নিয়ে জল গড়ায় লোকসভার এথিক্স কমিটি পর্যন্ত। এছাড়া দর্শনের সঙ্গে তিনি সংসদের গোপন পাসওয়ার্ড ও লগ ইন এর তথ্য আদানপ্রদান করেছেন বলেও অভিযোগ। এই নিয়ে চর্চা চলে বেশ কিছুদিন । বাতাসে ঘুরে বেড়াচ্ছিল প্রশ্ন – মহুয়া কি তবে এবার বহিষ্কৃত হবেন?

আজ কী হল?

এই নিয়েই আজ সংসদে শুরু হয় এথিক্স কমিটির রিপোর্ট সংক্রান্তি আলোচনা। আজ দুপুর ১২টায় লোকসভায় পেশ হয় এথিক্স কমিটির রিপোর্ট। মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করার সুপারিশ করেছে এথিক্স কমিটি। সংসদে এই রিপোর্ট পেশ হওয়ার পরই হই-হট্টগোলের কারণে অধিবেশন ২ ঘণ্টার জন্য মুলতুবি হয়ে যায়। দুপুর ২টো থেকে অধিবেশন ফের শুরু হয়। অবশেষে, ধ্বনিভোটের পর এথিক্স কমিটির সুপারিশকে মান্যতা দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। আর তার ভিত্তিতে টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করা হয়।

মহুয়া কি এবার দল থেকেও বহিষ্কৃত হবেন?

উত্তরবঙ্গ থেকেই তিনি ক্ষোভ উগড়ে দেন BJP র প্রতি। তিনি বলেন ” মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আমি এই সিদ্ধান্তকে ধিক্কার জানাই। দল মহুয়ার পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা চেয়েছিলাম সুবিচার হোক। বিজেপি প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করে, এখান থেকে আরও একবার প্রমাণিত। ইন্ডিয়া জোটের সবাইকে অভিনন্দন। কারণ সবাই মিলে একসঙ্গে লড়াই করেছে। এটা ভারতীয় সংসদের জন্য এটা দুঃখের দিন। মহুয়া আগামী দিনে এই লড়াই জিতবে। ওরা আগামী নির্বাচনে পরাজিত হবে। রাজনৈতিকভাবে আমরা লড়াই করব।’

Kashmir Issue : নেহেরু কাশ্মীর নিয়ে ভুল করেছিলেন – তোপ শাহের! কি ঘটেছে জানুন বিশদে

 

 

Aplastic Anemia Treatment-Horse Blood: ঘোড়ার রক্ত ​​দিয়ে অ্যানিমিয়ার চিকিৎসা! রোগী সুস্থ, কীভাবে সম্ভব? জানুন বিশদে

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Friday, 8 December 2023, 8:35 pm | Last Updated on Friday, 8 December 2023, 11:19 pm by Bahok Desk