বাহক নিউজ় ব্যুরো: আগেই অবসর নিয়েছিলেন টেস্ট ও ওয়ান-ডে ক্রিকেট থেকে, আজ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকেও বিদায় জানালেন শ্রীলঙ্কার কিংবদন্তী ক্রিকেটার লাসিথ মালিঙ্গা। অর্থাৎ আর ক্রিকেটের ২২ গজে দেখা যাবে না মালিঙ্গাকে।

একটি টুইট করে মালিঙ্গা জানিয়েছেন, “আমি নিজের টি-২০ ক্রিকেটের জুতো তুলে রাখলাম। সকল ফরম্যাটের ক্রিকেট থেকেই অবসর গ্রহণ করলাম! আমার এই যাত্রাপথে যাঁরা পাশে দাঁড়িয়েছে, তাঁদের প্রতি কৃতজ্ঞ। আশা করছি, আগামীদিনে দলের তরুণ ক্রিকেটারদের সঙ্গে আমি নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারব।”

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আন্তর্জাতিক ক্রিকেটে চামিন্ডা ভ্যাসের পর এত ভালো বোলার পায়নি শ্রীলঙ্কা। ৩০টি টেস্ট ম্যাচে ১০১ উইকেট শিকারী মালিঙ্গা। বোলিং গড় ৩৩.১৬। আর ২২৬ একদিনের ম্যাচে মোট ৩৩৮ উইকেট নিয়েছেন তিনি। বোলিং গড় ২৮.৯৪। আন্তর্জাতিক ক্রিকেটেও এই জোরে বোলার ৮৪ আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১০৭ উইকেট নিয়েছেন। আইপিএলের ইতিহাসেও সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারীর নাম লাসিথ মালিঙ্গা।

নিজের ইউটিউব চ্যানেলের ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন, “আমার জুতো জোড়া বিশ্রাম গ্রহণ করলেও এই খেলার প্রতি আমার ভালোবাসা কিন্তু বিন্দুমাত্র কমছে না।”

রাউন্ড আর্ম অ্যাকশনের ইউনিক বোলিং অ্যাকাশনের কারণেও মালিঙ্গা আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম একজন জনপ্রিয় বোলার। হ্যাট্রিকের বিষয়টিও উল্লেখযোগ্য। মোট পাঁচবার হ্যাটট্রিক করেছেন মালিঙ্গা। যার মধ্যে দুবার চার বলে চার উইকেট নিয়েছেন।

মালিঙ্গা আজ আরো বলেন, “আমি দেশের তরুণ ক্রিকেটারদের সাহায্য করার জন্য মুখিয়ে রয়েছি। আগামীদিনে আমি ওদের গাইড করতে চাই।”

Published on Tuesday, 14 September 2021, 8:36 pm | Last Updated on Tuesday, 14 September 2021, 8:37 pm by Bahok Desk