Bahok News Bureau: ফের প্রাক্তনের বিরুদ্ধে সরব হলেন বর্তমান শাসক (West Bengal Government)। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আক্রমণ শানালেন বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) সরকারের (Buddhadeb Government) বিরুদ্ধে।
দুর্নীতি (Corruption), গরু (Cow Smuggling Case), কয়লা কাণ্ডের (Coal Smuggling Case) আবহে এদিন নবান্নে (Nabanna) বসে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা তো মাত্র ১১ বছর ক্ষমতায়, তার আগের ইতিহাস খুঁজে দেখুন! কোথায় সেই আলমারি, যেখানে সব তথ্য পাওয়া যাবে। সেই বিষয়ে খুঁজে দেখবেন না! আমাদের সময়ে তো অনেক কমেছে সব। ওদের সময়ে?”
আরও পড়ুন: মমতা-মুখে আরএসএস প্রশস্তি!; গরু-কয়লায় অমিত মন্ত্রককে বিদ্ধ করে কেন্দ্রকে আক্রমণ মমতার
মমতা সিপিএম নেতা (CPIM Leader) বিকাশ রঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) নাম নিয়ে বলেন, ‘বিকাশ বাবু আদালতে আমাদের চোর ডাকাত না বলে, নিজের সময়ের কলকাতার জন্ম সার্টিফিকেট বিষয়ে আদালতে একটা হলফনামা দিন না। জানান। কলকাতাতেই থাকতেন না!’ তাঁর অভিযোগ, আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে, আমার দলের বদনাম করা হচ্ছে।’
Published on Wednesday, 31 August 2022, 11:22 pm | Last Updated on Sunday, 4 September 2022, 12:58 am by Bahok Desk









