বাহক নিউজ় ব্যুরো: পূর্বনির্ধারিত মন্ত্রিসভার বৈঠক। আলোচনা হল অনেক ইস্যুতেই। কিন্তু বিস্ময়কর ভাবে উঠল না পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গ! রাজ্যের শিল্পমন্ত্রী, পরিষদীয় মন্ত্রী-সহ একাধিক দফতরের মন্ত্রীর দুর্নীতিতে গ্রেফতারির পরেও মন্ত্রিসভার বৈঠকে ব্রাত্য রইলেন তিনিই। সূত্রের খবর, অন্যান্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক নির্ধারিত ইস্যুর সঙ্গে অন্যান্য বিষয়ে আলোচনা হলেও এই বৈঠকে ওঠেনি পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় প্রসঙ্গ। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।

Published on Thursday, 28 July 2022, 3:51 pm | Last Updated on Sunday, 4 September 2022, 1:02 am by Bahok Desk

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount