Mamata Criticizes Election Commission BLOs: আবারো বিজেপি ও নির্বাচন কমিশনকে এক হাতে নিলেন মুখ্যমন্ত্রী। তিনি BLO-দের পাশে দাঁড়িয়েছেন ও বলেছে তাদের দাবি ন্যায্য। এতকিছুর পরও কেন তাদেরকে কলকাতায় নির্বাচন কমিশনের দপ্তরে ৪৮ ঘণ্টা বসে থাকতে হল সেটি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী।
শুধু তাই নয় বাংলা ও দেশের অন্য রাজ্যের BLO-রা যেভাবে আত্মহননের পথ বেছে নিচ্ছেন সেটি নিয়েই কমিশনের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী। আজ দেশের সংবিধান দিবস যেটির জন্য রেড রোডে ডাঃ আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেছেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি সংবিধান হাতে নেন এবং একাধিক ইস্যুতে কমিশন ও বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন।
তিনি বলেন, ”গুজরাট, মধ্যপ্রদেশ, বাংলা-সহ একাধিক রাজ্যে একের পর এক বিএলওর মৃত্যু হয়েছে। বিএলওদের দাবিকে আমি ন্যায্য এবং সংযত বলে মনে করি।” এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কলকাতা নির্বাচন কমিশনের সামনে বিএলওদের ধরনার প্রসঙ্গও তোলেন। মুখ্যমন্ত্রী বলেন, ”দাবি জানাতে বিএলওদের ৪৮ ঘণ্টা বসে থাকতে হল। এতটা অমানবিক।” গতকাল বিক্ষোভের ফলে ঠাকুরনগরে মুখ্যমন্ত্রীর কনভয় থেমে যায়।
বিক্ষোভকারীদের আশ্বাস দিয়ে কী বলেন মুখ্যমন্ত্রী?
তিনি বিক্ষোভকারীদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি আজ সেই ঘটনার কথা তুলে বলেন, ”আমি কাল গাড়িতে আসার সময় কিছু লোক কথা বলতে চাইছিলেন। আমি তা শুনলাম। সঙ্গে সঙ্গে যা যা প্রয়োজন সব করে দিলাম।” তিনি বলেন BLO-দের কথা শুনতে কেন এতো সময় লাগলো? তাঁরা তাঁদের কথা কেন বলবেন না এগুলো প্রশ্ন করেছেন তিনি।
তিনি বলেন, ”তিন বছর সময় নিয়ে নাও। আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু তিনবছরের কাজটা দু’মাসে করা হচ্ছে।” এদিকে তিনি বিজেপিকে একহাতে নিয়ে বলেন, দেশে কোনো নিরাপত্তা নেই। বাংলার কথা কেন্দ্র ভুলেই গেছেন। এখনকার SIR পরিস্থিতির কথা তুলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, “স্বাধীনতার এত বছর পর নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। এতে আমরা স্তম্ভিত, দুঃখিত, মর্মাহত এবং শোকাহত।” তিনি মনে করেছেন দেশে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বিপদের মুখে।
Published on Wednesday, 26 November 2025, 5:56 pm | Last Updated on Wednesday, 26 November 2025, 5:56 pm by Bahok Desk









