Mamata Targets Central Constitution Day, Mamata Banerjee News, Constitution Day 2025, Constitution Day, মমতা ব্যানার্জি নিউজ, সংবিধান দিবস, সংবিধান দিবস ২০২৫

Mamata Targets Central Constitution Day: আজ ২৬শে নভেম্বর, সংবিধান দিবস। ভারতেরসংবিধান রচনা করেছিলেন বিআর আম্বেদকর। ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এবং ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি থেকে এটি কার্যকর হয়। এই দিনটি ‘সংবিধান দিবস’ বা ‘জাতীয় আইন দিবস’ হিসেবে পালিত হয়। সংবিধানে বলা হয়েছে যে, ভারত হলো বহু ভাষা, জাতি, ধর্মের দেশ। এই দেশের সকল নাগরিকদের সমান অধিকার রয়েছে। ভারত হলো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। সার্বভৌমত্বের পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যাতে অক্ষুন্ন থাকে, সেই কথাও বলা হয়েছে সংবিধানে। আজ এই সংবিধান দিবসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে নিশানা করে তীব্র আক্রমণ করেন। চলুন জেনে নেওয়া যাক কী বলেছেন তিনি সেই বিষয়ে বিস্তারিত।

মমতার নিশানায় কেন্দ্র

বিরোধীরা দীর্ঘদিন ধরেই কেন্দ্রের মোদী সরকার বিরুদ্ধে দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে ফেলার চেষ্টার পাশাপাশি গণতন্ত্র ধ্বংস করার মতো অভিযোগ তুলেছেন। তাদের বক্তব্য, ভারত হলো ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে সকল ধর্মের মানুষের সমানাধিকার রয়েছে। তবে, বিজেপি সেই ধর্মের ভিত্তিতে দেশের মানুষদের বিভাজনের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ তুলে আসছেন। এই অভিযোগকারীদের তালিকায় রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে এই ইস্যুতে নানান সময়ে নিশানা করছেন। আজ সংবিধ দিবসের দিন মুখ্যমন্ত্রী আরো একবার বিজেপিকে নিশানা করে বলেন, বিজেপির আমলে ধর্মনিরপেক্ষতা বিপন্ন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

“যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বুলডোজার চলছে”- মমতা

সংবিধান দিবসের দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকেও খোঁচা দিয়ে বলেন, কেন্দ্রের বিজেপির শাসনকালে গণতন্ত্র ঝুঁকির মুখে, দেশে ধর্মনিরপেক্ষতা বিপন্ন পরিস্থিতিতে রয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, “এই মুহূর্তে গণতন্ত্র বিপন্ন। ধর্মনিরপেক্ষতা বিপন্ন। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বুলডোজার চলছে। যখন ফেডারেলিজমকে ধ্বংস করা হচ্ছে, এই সংকটময় সময়ে, আমাদের সংবিধান যে মূল্যবান নির্দেশনা প্রদান করে তা রক্ষা করতে হবে।”

উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রী রেড রোডে যান। আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রকে নিশানা করে বলেনজি “যে কোনো মূল্যে সংবিধানকে রক্ষা করতে হবে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ হচ্ছে। ভোটাধিকার হরণ করা হচ্ছে। যারা ক্ষমতা আছেন, তাঁরা দেশের স্বাধীনতা আন্দোলনে অংশ নেননি। দেশে নিরপেক্ষতা নেই, একপক্ষ নেওয়া হচ্ছে। রাজা রামমোহন রায়কে অপমান করা হচ্ছে।”

read more

Published on Wednesday, 26 November 2025, 7:07 pm | Last Updated on Wednesday, 26 November 2025, 7:07 pm by Bahok Desk