Minakshi Mukherjee Prakash Karat CPIM Latest News in bengali

Minakshi Mukherjee Latest News: তামিলনাড়ুর মাদুরাইতে গত বুধবার থেকে শুরু হয়েছে সিপিএমের পার্টি কংগ্রেস। সম্মেলনস্থল সেজে উঠেছে তামিল সংস্কৃতিতে। যে প্রেক্ষাগৃহে সম্মেলন হচ্ছে, তার প্রবেশদরজার নামকরণ করা হয়েছে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নামে। কার্ল মার্ক্সের পূর্ণাবয়ব এক মূর্তি রয়েছে ওই সম্মেলনস্থলেই। মার্ক্সের সওই মূর্তি একটি কাঠের চেয়ারে বসানো রয়েছে, হাতে মোড়ানো কমিউনিস্ট ইস্তাহার। প্রতিনিধিরা সেই মূর্তির সঙ্গে দেদার নিজস্বী তুলছেন। মাদুরাই শহর প্রধানত মীনাক্ষী মন্দিরের জন্য বিখ্যাত।প্রবীণ নেতা বিমান বসু, দলীয় পতাকা উত্তোলন করে পার্টি কংগ্রেসের আনুষ্ঠানিক সূচনা করেন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা, সিপিআইএমএল লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্য, আরএসপির মনোজ ভট্টাচার্য এবং ফরওয়ার্ড ব্লকের দেবরাজন প্রমুখ।

রাজ্যের পার্টিও এখন মিনাক্ষীময়”

গত মঙ্গলবার বঙ্গ সিপিএমের প্রতিনিধিরা সম্মেলন স্থলে পৌঁছোনোর পর তামিলনাড়ুর এক নেতা বাংলার এক নেতাকে বলেছিলেন যে, ‘‘আমাদের মাদুরাইকে লোকে চেনে মীনাক্ষী মন্দিরের শহর হিসাবে। আর আপনাদের রাজ্যের পার্টিও এখন মিনাক্ষীময়।’’  বঙ্গ সিপিএমের যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়কে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হবে কি না সেই জল্পনা নিয়েই বাংলার প্রতিনিধিরা মাদুরাইয়ে সিপিএমের পার্টি কংগ্রেসে পৌঁছান। যে সভাপতিমণ্ডলী ওই পার্টি কংগ্রেস পরিচালনা করছে, তার অন্যতম সদস্য করা হয়েছে মিনাক্ষীকে এবং আহ্বায়ক করা হয়েছে বিদায়ী পলিটব্যুরোর সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে। এই পরিস্থিতিতে, অনেকে মনে করছেন যে, মিনাক্ষীর কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ার পথ পাকা হয়ে গেছে, তাই তাকে সভাপতিমণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার অনেকেই তা মনে করছেন না, ফলতু মিনাক্ষীকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হবে কিনা সেই বিষয়ে জোর দিয়ে বলা যাচ্ছে না। যদিও মহম্মদ সেলিম-সহ বঙ্গ সিপিএমের একটা বড় অংশ মিনাক্ষীকে কেন্দ্রীয় কমিটির সদস্য করতে চান।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

কারাটের বক্তব্য

ওইদিন সিপিএম পলিটব্যুরোর সমন্বয়ক প্রকাশ কারাট রাজনৈতিক খসড়া রিপোর্ট এবং পর্যালোচনা রিপোর্ট পেশ করে দলে তরুণ এবং মহিলাদের অন্তর্ভুক্তির হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কারাট বলেন, দলে এখন তরুণদের অন্তর্ভুক্তি না করলে বৃদ্ধি দল ক্রমশ বৃদ্ধাশ্রমে পরিণত হবে। তিনি আরো বলেন যে, পার্টি সদস্যপদে তরুণদের সংখ্যা বৃদ্ধি করতে দলের ছাত্র, যুব এবং ট্রেড ইউনিয়ন সংগঠনের তেমন ভূমিকা নেই। কারাট যে রাজনৈতিক খসড়া রিপোর্ট পেশ করেন, তাতে কংগ্রেস সম্পর্কে সমালোচনা রয়েছে।

read more

Published on Thursday, 3 April 2025, 4:52 pm | Last Updated on Thursday, 3 April 2025, 4:52 pm by Bahok Desk