Table of Contents
Bahok News Bureau: প্রায় ২৭ বছর পরে ভারতে আয়োজিত হতে চলেছে ‘মিস ওয়ার্ল্ড’ (Miss World) প্রতিযোগিতা। ‘মিস ওয়ার্ল্ড ২০২৩’ (Miss World 2023)-এর আয়োজক হওয়ার সুযোগ পেয়েছে ভারত। সম্প্রতি এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভারতে ‘মিস ওয়ার্ল্ড ২০২৩’ প্রতিযোগিতা আয়োজন করার তোড়জোড় শুরু হয়ে গেছে। ভারতের ভিন্ন ভিন্ন শহরে এই বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতার আয়োজন করা হবে।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে ১৩০টি দেশের সুন্দরী রমণীরা। উক্ত দেশগুলোর সুন্দরী প্রতিযোগীরা ভারতে আসবেন ও বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা করার সঙ্গে মঞ্চে রূপের ঝলক প্রদর্শন করবেন। ১৩০টি দেশের সুন্দরীদের মধ্যে ভারতের নন্দিনী গুপ্তার (Nandini Gupta) নামও রয়েছে। ১৯ বছর বয়সী নন্দিনী গুপ্তা রাজস্থানের (Rajasthan) কোটার বাসিন্দা। তিনি বর্তমানে বিজনেস ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষে পড়ছেন। নন্দিনী গুপ্তা চলতি বছরে ‘মিস ইন্ডিয়া’ (Miss India) প্রতিযোগীতায় জয়ী হয়েছিলেন। আর তাই তিনি ‘মিস ওয়ার্ল্ড ২০২৩’ প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন।
■ ভারতের কয়জন সদস্য মিস ওয়ার্ল্ড জিতেছেন?
ভারতের ঝোলায় ‘মিস ওয়ার্ল্ড’-এর মুকুট মোট ৬ বার এসেছে। ভারতের ৬ সুন্দরী এখনও পর্যন্ত শিরে ‘মিস ওয়ার্ল্ড’-এর মুকুট ধারণ করেছেন।
■ ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে ছিলেন?
ভারত প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় জয়ী হয়েছিল ১৯৬৬ সালে। ওই বছর রীতা ফারিয়া (Reita Faria) এই খেতাব অর্জন করেছিলেন। অর্থাৎ ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড ছিলেন রীতা ফারিয়া।
এরপরে ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) ১৯৯৪ সালে ‘মিস ওয়ার্ল্ড’-এর খেতাব জেতার তালিকায় নাম নথিভুক্ত করেন। এই তালিকায় ১৯৯৭ সালে যোগ দেন ডায়না হেডনও। এরপরে ১৯৯৯ সালে যুক্তা মুখী এই প্রতিযোগিতায় জয়লাভ করার মাধ্যমে ভারতের নাম উজ্জ্বল করেন। তারপরে ২০০০ সালে প্রিয়াঙ্কা চোপড়া ও ২০১৭ সালে মানুশী চিল্লার ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব নিজের নামে নথিভুক্ত করেন।

■ ভারতে প্রথমবার কবে মিস ওয়ার্ল্ড আয়োজিত হয়েছিল?
এই প্রথমবার ভারতে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে না। এর আগে ১৯৬৬ সালে ভারত ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার আয়োজক হয়েছিল। এইবারে আবার ২৭ বছর পরে ৭১ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজন ভারতে হতে চলেছে। চলতি সপ্তাহে বৃহস্পতিবারে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারপার্সন ও সিইও (CEO) জুলিয়া মোর্লে এই খবর সুনিশ্চিত করেছেন। তিনি দিল্লিতে উপস্থিত থেকে বলেন, “এটা জানিয়ে আমি খুবই খুশি অনুভব করছি যে, ৭১ তম মিস ওয়ার্ল্ড ভারতে আয়োজিত হতে চলেছে। ৩০ বছর বয়সে আমি ভারতে এসেছিলাম। তখন থেকেই আমাকে ভারত খুব ভালো লাগে”।
আরও পড়ুন: World Environment Day 2023 Theme: বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ থিম, ইতিহাস, কেন পালিত হয়?
■ প্রথমবার ভারতের কোথায় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল?
১৯৬৬ সালে ভারতে প্রথমবার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। এটি আয়োজিত হয়েছিল ভারতের ব্যাঙ্গালোরে (বর্তমানে ব্যাঙ্গালুরু)। ভারতে আয়োজিত প্রথম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজকের দায়িত্বে ছিল অমিতাভ বচ্চন প্রোডাকশন হাউস (Amitabh Bachchan Production House)।
এবার ভারতে ‘মিস ওয়ার্ল্ড ২০২৩’ আয়োজিত হতে চলেছে। নিঃসন্দেহে এই খবর ভারতের জন্য খুবই গর্বের। দাবি করা হয়েছে, এই প্রতিযোগিতা চলতি বছরে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আয়োজিত হবে।
■ মিস ওয়ার্ল্ড ২০২৩-এর আয়োজক কে?
‘মিস ওয়ার্ল্ড ২০২৩’-এর আয়োজক দেশের নাম হল ভারত (India)।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Friday, 9 June 2023, 12:23 pm | Last Updated on Saturday, 10 June 2023, 3:54 pm by Bahok Desk


