Mukhtar Ansari
Mukhtar Ansari: ২৬ বছরের পুরনো মামলায় মুখতার আনসারি পেল ৫ বছরের সাজা! ঠিক কী ঘটেছিল?, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau : মাফিয়া তথা রাজনীতিবিদ মুখতার আনসারির খারাপ দিন যেনো শেষ হচ্ছে না। ইউপির বান্দা কারাগারে সাজা ভোগ করা মাফিয়া মুখতার আনসারির (Mukhtar Ansari) বর্তমানে অন্য একটি মামলায় সাজা হয়েছে। জানা যায়, কয়লা ব্যবসায়ী নন্দ কিশোর রুংতার ভাই মহাবীর প্রসাদ রুংতাকে হুমকি দেওয়ার অপরাধে এই মামলা দায়ের করা হয়েছে। আপার সিভিল জজ সিনিয়র ডিভিশন এমপি এমএলএ আদালত এই রায় দেয়। আসুন জেনে নেওয়া যাক কী ঘটেছিল।

কী ঘটেছিল?

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

কয়লা ব্যবসায়ী নন্দ কিশোর রুংতাকে (Nand Kishor Rungta) অপহরণ এবং তার ভাই মহাবীর প্রসাদ রুংতাকে হুমকি দেওয়ার অভিযোগ ছিল মুখতারের বিরুদ্ধে। কয়লা ব্যবসায়ী নন্দ কিশোর রুংতাকে অপহরণের পর তার পরিবারের সদস্যরা বোমা হামলার হুমকি পান।

তদন্তে কী জানা গেলো?

জানা গেছে, ১৯৯৭ সালের ২২শে জানুয়ারি মুখতারের শ্যালক এবং হাজারীবাগ কয়লা ব্যবসায়ী আতাউর রহমান বাবু বারাণসীর (Varanasi) ভেলুপুর থানার আওতাধীন জওহর নগর কলোনিতে বসবাসকারী নন্দ কিশোর রুংতার অফিসে যান। আতাউর কয়লা ব্যবসা সংক্রান্ত কাগজপত্র দেখানোর অজুহাতে নন্দ কিশোরকে তার গাড়িতে বসতে রাজি করান। এরপর আতাউর, নন্দ কিশোর রুংতাকে চায়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অপহরণ করে বলে অভিযোগ রয়েছে। এরপর মুখতার আনসারি মুক্তিপণের জন্য রুংতার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৫ কোটি টাকা দাবি করেন বলেও অভিযোগ ওঠে।

মামলা দায়ের

এরপর ১৯৯৭ সালের ১লা ডিসেম্বর এই বিষয়ে ভেলুপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আদালত মুখতার আনসারিকে পাঁচ বছর ছয় মাসের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করে। আনসারি গত কয়েক মাসে তার বিরুদ্ধে নথিভুক্ত ছয়টি ভিন্ন মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। প্রসঙ্গত, এই বছরের শুরুতে বারাণসী আদালত, অবধেশ রাই হত্যা মামলায় মুখতার আনসারিকে (Mukhtar Ansari) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

AAP leader in Rajya Sabha – Raghav Chadha : রাজ্যসভায় AAP নেতা নিযুক্ত হলেন রাঘব চাড্ডা। জানুন বিস্তারিত

 

 

MV Ruen Hijacking Incident-Indian Navy: আরব সাগরে হাইজ্যাকের ঘটনা! সাহায্যের আর্তিতে সাড়া দিল ভারতীয় নৌবাহিনী

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Saturday, 16 December 2023, 6:34 pm | Last Updated on Saturday, 16 December 2023, 6:35 pm by Bahok Desk