Murshidabad Hindu Muslim Harmony, West Bengal News in bengali, Murshidabad News in bengali, Hindu Muslim Harmony in bengali, পশ্চিমবঙ্গ নিউজ, হিন্দু মুসলিম সম্প্রীতি নিউজ, Murshidabad Unrest in bengali, Murshidabad Unrest in bengali, Murshidabad Situation in bengali, Murshidabad Incident in bengali, মুর্শিদাবাদ নিউজ

Murshidabad Hindu Muslim Harmony: অশান্তির আগুনে পুড়ছে গোটা মুর্শিদাবাদ। গত শুক্রবার সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে চলছে তোলপাড়। আর সেই অশান্তির আবহেই সম্প্রীতির নজির মুর্শিদাবাদের রানিপুরে। সেখানে এক হিন্দু প্রতিবেশীর বাড়ি আগলে রাখলেন মুসলিম প্রতিবেশী। রানিপুরের মানিক দাস আর সানাউল শেখে এই চরম হিংসা ও হানাহানিতে বিধ্বস্ত মুর্শিদাবাদে শুধুমাত্র হৃদয়ের কথা শুনেছেন। তাদের গল্প হার মানাবে রূপকথাকেও। চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত।

কী ঘটেছে?

আসলে, মুর্শিদাবাদের রানিপুরে, সানাউল শেখ ও তার ভাই উকিল শেখের বাড়ির উল্টোদিকেই থাকেন মানিক দাস। গত শুক্রবার সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে যখন গোটা মুর্শিদাবাদ অশান্তির দাবানলে পুড়ছে, সেই আগুনের আঁচ এসে পড়ে মানিকের দুয়ারে। তবে সানাউল, উকিলরা সেই আঁচ মানিকের চৌকাঠ পেরোতে দেননি। তারা কখনো নিজেদের হিন্দু-মুসলিম ভেবে একসঙ্গে থাকেননি, তাদের পরিচয় হলো তারা প্রতিবেশী। এই কারণে প্রাণ দিয়ে তারা তাদের প্রতিবেশী বনধু মানিকের পাশে থেকেছেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

সম্প্রীতির নজির মুর্শিদাবাদে

কয়েকদিন আগেও এমন সম্প্রীতির নজির দেখা গেছিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। হিন্দু প্রতিবেশীরা, মুসলিম প্রতিবেশীদের আগলে রেখেছিলেন। এবার এমন কঠিন সময়ে হিন্দু বন্ধুর পাশে দাঁড়ালেন মুসলিম বন্ধুরা। সানাউল ও তার ভাই, একেবারে জন্য মানিকের বাড়ি বাঁচাতে নিজেদের প্রাণের ঝুঁকি নিতে দ্বিধাবোধ করেননি।  সানাউল শেখ বলেন যে, “সরানোর পর অস্ত্র নিয়ে আসে। শান্ত থাকতে দে। আমরা হিন্দু মুসলমান যুদ্ধ চাইছি না। ওদের বাড়ির তরকারি আমরা খাই। ওদেরটা আমরা খাই। বারবার তাড়াচ্ছি তাও চলে আসছিল।” মানিক বলেন যে, “আমার বাড়িতে হামলা করতে আসে ও আটকে দেয়।”

আজ ফের শুনানি

সুপ্রিম কোর্টে আজ ফের ওয়াকফ-মামলায় শুনানি রয়েছে। আজ দুপুর ২টোয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে ওয়াকফ-মামলার শুনানি হওয়ার কথা। আদালত আজ অন্তর্বর্তী রায়ে ৩টি নির্দেশ দিতে পারে, যেমন ওয়াকফ সম্পত্তি বলে পূর্বে আদালতের তরফে ঘোষিত সম্পত্তিগুলিকে ওয়াকফ সম্পত্তির তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্ক থাকা বিষয়ে জেলাশাসক নিজের প্রক্রিয়া চালালেও তার সিদ্ধান্ত কার্যকর হবে না এবং ওয়াকফ বোর্ড ও ওয়াকফ পরিষদে কোনো সদস্যকে পদাধিকার বলে  নিয়োগ করা যাবে। তারা অ-মুসলিম হলেও, বাকি সদস্যরা মুসলিম সমাজের প্রতিনিধি হতে হবে।

read more

Published on Thursday, 17 April 2025, 3:36 pm | Last Updated on Thursday, 17 April 2025, 3:36 pm by Bahok Desk