MV Ruen Hijacking Incident-Indian Navy
MV Ruen Hijacking Incident-Indian Navy: আরব সাগরে হাইজ্যাকের ঘটনা! সাহায্যের আর্তিতে সাড়া দিল ভারতীয় নৌবাহিনী, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau : গতকাল, আরব সাগরে মালটার একটি জাহাজ হাইজ্যাক হয় (Hijacking Incident)। মোট ১৮ জন নাবিক সেই জাহাজে আছেন। সোমালিয়ার জলদস্যুরাই এই কাণ্ড ঘটিয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে ভারতীয় নৌবাহিনী এই হাইজ্যাকের খবর পেয়েই সঙ্গে সঙ্গে তৎপর হয়ে উঠেছে। এই আবহে অপহৃত জাহাজটিকে উদ্ধার করার অপারেশন চলছে। (MV Ruen Hijacking Incident-Indian Navy)

‘এমভি রয়েন’ (MV Ruen) জাহাজটি কিভাবে হাইজ্যাক হল?

মালটার পতাকাবাহী ‘এমভি রয়েন’ (MV Ruen) নামক জাহাজটি গতকাল বিকেলে হাইজ্যাক হয় (Hijacking Incident)। জাহাজটি সাহায্যের আর্তি জানিয়েছিল। সেই সময় জাহাজটি ছিল আরব সাগরে। জাহাজটি অপহরণের নেপথ্যে রয়েছে ৬ জন জলদস্যু।  জাহাজটি জলদস্যুদের হাতেই অপহৃত হয়েছে। এদিকে এখনও পর্যন্ত জলদস্যুরা কোনও দাবিদাওয়া সামনে রাখেনি। তবে একবার তারা নিজেদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে গেলে দাবি সামনে রাখবে বলে মনে করা হচ্ছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

MV Ruen Hijacking Incident-Indian Navy
MV Ruen Hijacking Incident-Indian Navy: আরব সাগরে হাইজ্যাকের ঘটনা! সাহায্যের আর্তিতে সাড়া দিল ভারতীয় নৌবাহিনী, গ্রাফিক্স: বাহক

ভারতীয় নৌবাহিনীর তৎপরতা: (MV Ruen Indian Navy)

ভারতীয় জলদস্যু বিরোধী জাহাজও ছিল কাছাকাছির মধ্যে। হাইজ্যাকের খবর পেয়ে ভারতীয় যুদ্ধজাহাজ এবং নজরদারি বিমান সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে। জাহাজটিকে উদ্ধার করার অপারেশন এখনও চলছে। জানা গিয়েছে, সোমালিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ‘পান্টল্যান্ড’-এ নিয়ে যাওয়া হচ্ছে জাহাজটিকে। ইয়েমেন এবং সোমালিয়ার মাঝে অবস্থিত এডেন উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করা ছিল ভারতের একটি রণতরী। সেটিকে সেখান থেকে সরে গিয়ে মালটার অপহৃত জাহাজটিকে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে। এই আবহে ভারতীয় প্যাট্রোল বিমান গতকাল অপহৃত জাহাজের ওপর দিয়ে উড়ে যায়। সেই জাহাজের ক্রমাগত নজরদারি চালিয়ে যাচ্ছে নৌবাহিনী। (MV Ruen Hijacking Incident-Indian Navy)

এমভি রয়েন জাহাজ উদ্ধার আপডেট: (MV Ruen Ship Rescue Update)

ইউরোপীয় ইনিয়নের জাহাজ হাইজ্যাক প্রতিরোধকারী প্রতিষ্ঠানের সেন্টারেও পৌঁছেছে মালটার সাহায্যের আর্তি। জানা গিয়েছে, সোমালিয়া থেকে কিছুটা দূরে অবস্থিত সোকোট্রা দ্বীপের থেকে ৫০০ নটিক্যাল মাইল পূর্বে অবস্থান করছিল পতাকাবাহী ‘এমভি রয়েন’ (MV Ruen) নামক জাহাজটি। মালটার জাহাজের আর্তি শুনে স্প্যানিশ নৌবাহিনীর একটি জাহাজও সেই অঞ্চলে গিয়ে পৌঁছেছে।

Success Story-IAS Srivatsa Krishna: বাবার স্বপ্ন পূরণ করতে হলেন IAS অফিসার! ৩য় প্রচেষ্টায় হলেন UPSC সফল, তাঁর সাফল্যের কাহিনী জানুন বিস্তারে

 

 

Samsung High Risk Warning: স্যামসং ব্যবহারকারীরা সাবধান! নিরাপত্তায় হাই রিস্ক ওয়ার্নিং জারি করল কেন্দ্রীয় সরকার, জানুন বিস্তারে

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Saturday, 16 December 2023, 5:31 pm | Last Updated on Saturday, 16 December 2023, 5:31 pm by Bahok Desk