Bahok News Bureau: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) লোকসভা ভোটের আগে রাষ্ট্রসংঘের মঞ্চে কাশ্মীর (Kashmir) ইস্যু নিয়ে নেহরু সরকারের দুই নীতির তুমুল সমালোচনা করলেন। এর প্রতিবাদে সরব হলেন কংগ্রেস নেতা অধির রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। আসুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত।

কি ঘটেছে?

সংসদে ফের কাশ্মীর (Kashmir) ইস্যুতে জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) নিন্দায় সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাশ্মীর ইস্যুকে রাষ্ট্রসংঘের মঞ্চে নিয়ে গিয়ে বলেন জওহরলাল নেহরু সরকার ঐতিহাসিক ভুল করেছিল। বুধবার লোকসভায় ২০২৩ সালের জম্মু ও কাশ্মীর (Kashmir) সংরক্ষণ বিল এবং ২০২৩ সালের জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস বিল নিয়ে আলোচনার সময় অমিত শাহ দাবি করেন, কাশ্মীর ইস্যুতে দুটো ভয়াবহ ভুল করেছিল নেহরু সরকার। এর প্রতিবাদে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘সর্দার বল্লভভাই প্যাটেল হায়দ্রাবাদের বদলে কাশ্মীর ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন, যেখানে নেহেরু ভারতে থাকতে দিতে চেয়েছিলেন।’

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

শাহের মতে ভুলগুলি কি কি?

শাহের মতে নেহেরুর দুটি ভুল ছিল। প্রথমত, ভারতীয় সেনা যখন যুদ্ধ জয়ের মুখে দাঁড়িয়েছিল, কিন্তু পঞ্জাবের কাছে যেতেই সংঘর্ষবিরতির ঘোষণা করে দেওয়া হয়েছিল এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্ম হয়েছিল। যদি তিনদিন পরে সংঘর্ষবিরতির ঘোষণা করা হত, তাহলে ভারতের মধ্যেই থাকত পাকিস্তান অধিকৃত কাশ্মীর। দ্বিতীয়ত, অকারণে কাশ্মীর ইস্যুকে রাষ্ট্রসংঘের মঞ্চে টেনে নিয়ে গেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। সেটা ঐতিহাসিক ‘ব্লান্ডার’ ছিল। দশকের পর দশক ধরে কাশ্মীরের মানুষকেযার পরিণাম ভোগ করতে হয়েছে।

শাহ কি বলেন?

দ্বিতীয় ভুলটির বিষয়ে ব্যাখ্যা করে শাহ বলেন, পরবর্তীতে ফারুক আবদুল্লাকে লেখা চিঠিতে নিজেই সেই ভুলের কথা স্বীকার করে নিয়েছিলেন নেহরু। তিনি আরো বলেন, ‘আমি একটা উক্তি পড়ে শোনাতে চাই। এটা ওই চিঠির অংশ। রাষ্ট্রসংঘের সিদ্ধান্তের পরে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে সেখান থেকে কোনো সন্তোষজনক ফলাফলের আশা করা যায় না। আমার মনে হয়েছিল যে এটা ভালো সিদ্ধান্ত, কিন্তু এই বিষয়টা ঠিকভাবে সামলানো হয়নি। সংঘর্ষবিরতি চুক্তির ক্ষেত্রে আরো কিছুটা আলোচনা করে ভালো কিছু পন্থা বেছে নেওয়া যেত। আমার মনে হয়, তাড়াহুড়োর মধ্যে আমরা এটা ভুল করেছি।’ শাহের আরও বলেন, ‘কাশ্মীর ইস্যুকে রাষ্ট্রসংঘের মঞ্চে নিয়ে খুব তাড়াহুড়ো করা হয়েছিল। যদি রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু নিয়ে যেতেই হত, তাহলে রাষ্ট্রসংঘের সনদের ৫১ নম্বর ধারার আওতায় নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু ৩৫ ধারার আওতায় তা উত্থাপন করা হয়েছিল’। শাহের মতে, কাশ্মীর ইস্যুটা রাষ্ট্রসংঘের মঞ্চে উত্থাপনের কোনো দরকারই ছিল না। সঠিক সিদ্ধান্ত না নেওয়ার ফলে এই দেশের এতটা জমি হাতছাড়া হয়ে গেছিল, যা একটা ঐতিহাসিক ব্লান্ডার।

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Friday, 8 December 2023, 6:39 pm | Last Updated on Friday, 8 December 2023, 11:19 pm by Bahok Desk