বাহক নিউজ় ব্যুরো: আমরা সকলেই জানি ধূমপান স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর! একথা জেনেও বহু মানুষ নিয়মিত ধূমপান করে চলেছেন। আবার কিছু কিছু মানুষ এই ধূমপান ছেড়ে দেয়ার চেষ্টা করলেও অতিরিক্ত নেশা হয়ে যাওয়ার কারনে ছাড়তে পারেন না। কিছু কিছু মানুষ ভাবেন তারা আর ধূমপান কখনও করবেন না, কিন্তু কয়েক ঘন্টা সিগারেট, বিড়ি এই জাতীয় জিনিস না খাওয়ার পর আবার ধূমপান করার ইচ্ছা প্রবল ভাবে জেগে ওঠে। যা থেকে বিরত থাকা খুবই কঠিন।
কিন্তু যদি কেউ শারীরিক ভাবে জোর করে ধূমপান ছাড়ার চেষ্টা করেন তা অনেক বেশি কষ্টকর হয়। কিন্তু কেউ যদি মানসিক ভাবে চেষ্টা করেন তাহলে অনেক সহজেই ছাড়তে পারেন। এমনকি বেশ কিছুদিনের মধ্যেই তিনি এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেন। এই এই ধূমপান ছাড়ানোর জন্য মানুষের সামনে এসেছে একটি নতুন app QuitSure।

২০২০সালে প্রথম এই অ্যাপ তৈরি করেন IIT,IIM, ও স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র রা। এই অ্যাপ যেই ছাত্ররা তৈরি করেছেন তারা সবাই আগে ধূমপানের নেশায় বুদ হয়ে থাকতো। এই অ্যাপ মানুষ কে মানষিক ভাবে প্রস্তুত করে এই ধূমপানের নেশা ছাড়তে।
এই অ্যাপ যারা তৈরি করেছেন তাদের কাছ থেকে জানা গিয়েছে, ‘এটি একটি কন্টেন্ট বেসড পোগ্রাম অ্যাপ। ৬দিনের একটি পোগ্রাম থাকবে এই অ্যাপে। প্রতিদিন ১/১.৫ঘন্টা এই অ্যাপ ব্যবহার করবে নেশা গ্রস্ত মানুষেরা। বিভিন্ন ধরনের লেখা ভিডিও ও ব্যায়াম থাকবে এর মধ্যে। এখানে দেখতে পাবেন যে ধূমপান করলে কি কি ক্ষতি হয়। এমনকি শুধু মাত্র শারীরিক নয় মানসিক ভাবেও কি ক্ষতি হয় তাও দেখানো হবে এই অ্যাপের মাধ্যমে।
সবথেকে ভালো খবর এটাই যে এই করোনার সময় সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে। এই অ্যাপ তৈরি হওয়াতে আশা করা যাচ্ছে যে অনেক মানুষ এই অ্যাপের মাধ্যমে ধূমপান জাতীয় নেশা থেকে মুক্তি পাবেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

Published on Tuesday, 3 August 2021, 10:36 am | Last Updated on Tuesday, 3 August 2021, 10:49 am by Bahok Desk