বাহক নিউজ় ব‍্যুরো: মানুষের মাংস খেতে খেতে নাকি তারা ক্লান্ত তাই দক্ষিণ আফ্রিকার দুজন নরখাদক আত্মসমর্পণ করলো পুলিশের কাছে। পুলিশ প্রথমে তাদের বিশ্বাস করতে চায়নি , কিন্তু তখন তারা তাদের হাতে থাকা ব‍্যাগের ভেতর থেকে মানুষের কাটা হাত পা বের করে দেখায়।

এই দুই নরখাদককারী ব‍্যক্তির নাম নিনো এমব‍আথা ও লুঙ্গিসানি মাগুবেন। পুলিশ যখন তাদের কথা বিশ্বাস করেনি তখন তাদের নিজের বাড়িতে নিয়ে যান নিনো। পুলিশ বাড়ির ভেতরে ঢুকতেই চারিদিকে মানুষের মাংসের টুকরো ছড়িয়ে থাকতে দেখে। আপাতত ২৪ বছর বয়সী জ‍্যানেল হ্লাটশেভ নামে এক কিশোরীর নৃশংস হত‍্যার জন‍্য আদালত উভয় আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

ওই দুই ব‍্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার সময় জানা যায়, দক্ষিণ আফ্রিকার বেশ কিছু অংশে প্রচলিত ওষুধের জন‍্য ব‍্যবহৃত একটি পদ্ধতি ‘মুথি’-র মাধ‍্যমে সৌভাগ্য লাভের জন‍্য এই ব‍্যক্তিরা মৃতদেহের অভ‍্যন্তরীণ অঙ্গ, হাত, পা সরিয়ে দেয়। শুধু তাই নয় , আরো জানা গেছে যে জ‍্যানেল নামে ওই কিশোরীকে হত‍্যার আগে একাধিকবার ধর্ষণ ও করেছিল ওই দুই ব‍্যক্তি।

এই বিষয় নিয়ে পুলিশ আরো তদন্ত করা শুরু করলে, ফাঁস হয়ে যায় আরো এক ঘৃণ‍্য ঘটনা। পুলিশ জানতে পারে ইসিগোডালভেনি গ্রামে ৯৭১ টি বাড়ির মানুষদের নিয়ে এই দুই নরখাদক একটি সভা অনুষ্ঠিত করে। এরপর গ্রামের লোকেরা কবর থেকে মৃতদেহ বের করে মানুষের মাংস খাওয়া শুরু করে। গোটা গ্রাম পরিণত হয় নরখাদকে। পুলিশ গ্রামের লোকদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা জানায়, এমবাথার নির্দেশে তারা এসব করেছে, যাতে তারা ‘মুথি’ অনুষ্ঠানের জন‍্য তাকে সর্বাধিক সম্মানের হাড় দিতে পারে।

Published on Thursday, 9 September 2021, 4:10 pm | Last Updated on Thursday, 9 September 2021, 9:19 pm by Bahok Desk