বাহক নিউজ ব্যুরো: এখন থেকে বাইক অথবা সাইকেলে চোরের হাত পড়লেই শুরু হবে মারাত্মক বমি, যা থামবে না খুব সহজে এমনকি হতে পারে মৃত্যুও। শুনতে অবাক লাগলেও এটা সত্যি। আরেকটু পরিষ্কার করেই বলা যাক বরং।
আমেরিকার সানফ্রান্সিসকো শহরের বাসিন্দা ড্যানিয়েল যতবারই বাইক কেনেন ততবারই চুরি হয়ে যায়। বিরক্ত ড্যানিয়েল তাই তার এক ‘কেমিস্ট’ বন্ধুর সাহায্য নিয়ে নিজেই চেষ্টা করেন এক নতুন ধরণের ‘লক’ বানানোর এবং তাতে সফল ও।হন।
ড্যানিয়েল বলেন ‘ এই লকের মধ্যে রয়েছে এক বিশেষ ধরণের কেমিক্যাল যা মানুষকে আচ্ছন্ন করে রাখে তবে অজ্ঞান করেনা। মাথা ঝিমঝিম করতে শুরু করে তার সাথে এর মধ্যে থাকা একটি বিশেষ গ্যাসের জন্য গা গুলিয়ে ওঠে এবং প্রবল বমি শুরু হয়।
তিনি আরো বলেন ‘ আমরা প্রথমে নিজেদের ওপর প্রয়োগ করি এই লকটা তারপর বাজারে নিয়ে আসার কথা ভাবি। এই লকের খপ্পরে যদি কোনো।বাইক চোর পরে তবে সে সারাজীবনের জন্য বাইক চুরি করতে ভুলে যাবে।’ ড্যানিয়েল এই লকের নাম রেখেছেন ‘সাঙ্কলক’। আমেরিকা ছাড়াও কানাডা, সাউথ আফ্রিকা, ব্রিটেনেও এই লক ছড়িয়ে পড়েছে। তবে এশিয়ার দেশগুলিতে কবে এই লক পাওয়া যাবে জানা নেই।
Published on Wednesday, 25 August 2021, 10:52 am | Last Updated on Wednesday, 25 August 2021, 10:53 am by Bahok Desk









