সাধারণত কোন গ্যাজেটকে চার্জ করার জন্য সেটিকে একটি পাওয়ার কানেক্টর-এর সঙ্গে সংযুক্ত করতে হয়। যদিও, বিজ্ঞানের হাত ধরে, এখন তারবিহীন চার্জিং পদ্ধতি আবিষ্কার হয়ে গেছে। কিন্তু, সে ক্ষেত্রেও উক্ত গ্যাজেটকে কোনও পাওয়ার সোর্স এর সঙ্গে সংযুক্ত করতেই হয়। উল্লেখ্য, সারা বিশ্ব বর্তমানে তারবিহীন চার্জ করা থেকেও কয়েক ধাপ এগিয়ে গেছে। এই দাবির সপক্ষে যে যুক্তিটি রয়েছে, সেটি হল সিঙ্গাপুরের এক গবেষণায় আবিষ্কৃত এক বিশেষ পদ্ধতি।

এই পদ্ধতির অধীনে তারবিহীন শক্তি স্থানান্তরণ পদ্ধতির মাধ্যমে মানব শরীর পরিহিত গ্যাজেট তথা হাতে পরা যে কোনও গ্যাজেট অর্থাৎ স্মার্টওয়াচ অথবা ব্যান্ডও চার্জ করা সম্ভব। গবেষকদের তরফে দাবি করা হয়েছে যে, পকেটে সঞ্চিত শক্তি ট্রান্সক্রিপ্ট হয়ে হাতে পরে থাকা গ্যাজেট চার্জ হয়ে যায়। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর-এ ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি দল এই নতুন প্রযুক্তি আবিষ্কার করে সমগ্র বিশ্বকে অবাক করে দিয়েছে।

ওই বিশেষ দল দ্বারা তৈরি করা সিস্টেমে মানুষের শরীরে উপস্থিত প্রত্যেক রিসিভর এবং ট্রান্সমিটারের মধ্যে একটি চিপ থাকবে। এরপরে, ব্যবহারকারীকে ট্রান্সমিটারটিকে যেকোনো পাওয়ার সোর্স এর কাছে রাখতে হবে, রাখলেই আপনার হাতে পরিহিত গ্যাজেট চার্জ হয়ে যাবে। উদাহরণস্বরূপ, আপনার পকেটের পড়ে থাকা স্মার্টফোনে যদি চার্জ থাকে, তাহলে সেটার সাহায্যে আপনার হাতে উপস্থিত ব্যান্ড অথবা স্মার্টওয়াচও চার্জ হয়ে যাবে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

গবেষকরা বলেছেন যে, যে কোন গ্যাজেটকে যে কোনও সময় মোটেই চার্জ করা যায় না। এদিকে, আপনি যদি সারাক্ষণ স্মার্টওয়াচ পরে থাকতে চান, তাহলে আপনাকে নির্দিষ্ট সময় অন্তর সেটিকে চার্জও করতে হবে। অপরদিকে, এই নতুন প্রযুক্তির অবলম্বনে আপনাকে পুরনো পদ্ধতির সাহায্য নিতে হবে না। অর্থাৎ, আপনাকে আলাদা করে চার্জার নিয়ে ঘোরাঘুরি করতে হবে না। গবেষকদের বক্তব্য অনুযায়ী, “কর্মক্ষেত্র বা বাড়িতে বিভিন্ন কাজ চলাকালীন সারাদিনে বহুবার আমাদের শরীর তড়িৎ-চুম্বকীয় তরঙ্গের সংস্পর্শে আসে। কিন্তু আমরা এই তরঙ্গ কোনওভাবেও কাজে লাগাতে পারি নি। কিন্তু, এবার নতুন প্রযুক্তির সাহায্যে আমরা ওই তড়িৎ-চুম্বকীয় তরঙ্গকে কাজে লাগাতে পারব এবং এর সাহায্যে অন্য গেজেট কেও চার্জ করতে পারব।

ইবতিসাম খান

Published on Wednesday, 28 July 2021, 7:47 am | Last Updated on Wednesday, 28 July 2021, 7:47 am by Bahok Desk