Table of Contents
Pakistani Trending Search Google: চলতি বছরের ২২শে এপ্রিল জম্মু কাশ্মীরে ঘটা পেহেলগাঁও হামলার পর ভারত গত মঙ্গলবার ৬ই মে ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানকে যোগ্য জবাব দেয়। ওইদিন নয়টি সন্ত্রাসী শিবিরকে লক্ষ্য করে আক্রমণ শানায় ভারত এবং সেগুলি সম্পূর্ণভাবে শেষ করে দেয়। ভারতের তরফে এই জোরালো পাল্টা আক্রমণ, পাকিস্তানি সেনাবাহিনী সহ সেখানকার সাধারণ জনগণকেও চমকে দিয়েছে। এখন ভারতের অপারেশন সিঁদুর নামক এই এয়ার স্ট্রাইক, প্রতিটি ভারতবাসীর জন্যই একটি বড় মুহূর্ত হয়ে উঠেছে।ভারতের এই বিরাট পদক্ষেপ এখন দেশ থেকে বিদেশ গোটা, ঘর থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র আলোচনার ঝড় তুলছে। যদিও এই সবকিছুর মধ্যে অনেকের মনে প্রশ্ন যে, পাকিস্তানিরা এখন কী করবে এবং এই হামলার পরে সেই দেশের পরিস্থিতি ঠিক কেমন? কী ভাবছেন পাকিস্তানের সাধারণ মানুষ? আর এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রকাশ্যে এলো এক চাঞ্চল্যকর তথ্য। চলুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত।
‘বাহওয়ালপুর’ শব্দটি ২ লক্ষবার অনুসন্ধান
পাকিস্তানের বেশিরভাগ মানুষ এখন গুগলে কী অনুসন্ধান করছে তা গুগল ট্রেন্ডের মাধ্যমে এখন প্রকাশ্যে এসেছে। গুগল ট্রেন্ডস অনুযায়ী, পাকিস্তানে সর্বাধিক অনুসন্ধান করা কীওয়ার্ডগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে ‘বাহওয়ালপুর’ শব্দটি। কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ২ লক্ষেরও বেশি বার এটি অনুসন্ধান করা হয়েছে। এছাড়াও পাকিস্তানিরা গুগলে অপারেশন সিঁদুর, ইন্ডিয়া অপারেশন সিঁদুর, সিঁদুর আক্রমণ, অপারেশন সিঁদুর কী প্রভৃতি শব্দগুলি অনুসন্ধান করছে। এমনকি, সেখানকার মানুষ সিঁদুরের কী, সিঁদুরের অর্থ জানতে গুগলের সাহায্য নিচ্ছেন। এর পাশাপাশি সেখানকার মানুষ, গুগলে ‘ডাসল্ট এভিয়েশনের শেয়ারের দাম’ শব্দটিও ব্যাপকভাবে সার্চ করাছে। এর একপ্রকার অর্থ হলো পাকিস্তানিরা ভারতের রাফালে বিমানের দাম এবং সক্ষমতা বোঝার চেষ্টা করছে।
গুগল ট্রেন্ডসের রিপোর্ট কী বলছে?
গত ২৪ ঘণ্টার পাকিস্তানে সবচেয়ে ট্রেন্ডিং বাক্যাংশ হলো “কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম ইসলামাবাদ ইউনাইটেড” বাক্যাংশটি, যা পাকিস্তান ক্রিকেট লিগের একটি ম্যাচের আপডেট। এসব ছাড়াও ‘রাফাল’ এবং ‘ইন্ডিয়ান নিউজ চ্যানেল’ কীওয়ার্ডগুলিও পড়শী দেশের গুগলে ব্যাপক ভাবে ট্রেন্ডিং করছে। এর থেকে স্পষ্ট যে, ভারতের এহেন সামরিক পদক্ষেপের কারণে এখন পাকিস্তানের মানুষও ভারতীয় শক্তির প্রতি মনোযোগ দিচ্ছে। গুগল ট্রেন্ডসের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের মানুষ ইন্ডিয়া অ্যাটাক বাহাওয়ালপুর, ইন্ডিয়া অ্যাটাক অন পাকিস্তান টুডে, ইন্ডিয়া অ্যাটাক অন বাহাওয়ালপুর, ইন্ডিয়া অ্যাটাকড অন পাকিস্তান, ইন্ডিয়া স্ট্রাইকস পাকিস্তান, মোদী এবং ভারতে সংঘটিত মক ড্রিল সম্পর্কে জানতেও আগ্রহী।
Published on Thursday, 8 May 2025, 4:35 pm | Last Updated on Thursday, 8 May 2025, 4:35 pm by Bahok Desk









