
Table of Contents
Bahok News Bureau : ভারতের চলতি শীতকালীন অধিবেশন (Parliament winter session) থেকে ফের সাসপেন্ড হলেন ৪৯ জন সংসদ। জানা গিয়েছে, গোটা শীতকালীন অধিবেশনেই আর থাকতে পারবেন না সাসপেন্ড হওয়া জনপ্রতিনিধিরা। সবমিলিয়ে চলতি অধিবেশনে সাসপেন্ড হলেন ১৪১ জন সাংসদ। বলা বাহুল্য, ভারতের ইতিহাসে এত সংখ্যক সাংসদকে একসঙ্গে সাসপেন্ডের ঘটনা আগে ঘটেনি। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ৭৮ জন বিরোধী সংসদকে বরখাস্ত করা হয়। গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। এর আগে, গত বৃহস্পতিবার (১৪ তারিখ) বরখাস্ত করা হয় ১৪ জনকে। অবশেষে আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ৪৯ জন সংসদকে বরখাস্ত করা হলো। সবমিলিয়ে তিন দিনে মোট বরখাস্ত হলেন ১৪১ জন বিরোধী সংসদ।
এদিন সাসপেন্ড হওয়া সংসদদের মধ্যে রয়েছেন, কংগ্রেস নেতা শশী থারুর, মণীশ তিওয়ারি, কার্তি চিদাম্বরম, এনসিপি-র সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা প্রমুখ। সোমবারের পর মঙ্গলবারও একই ছবি দেখা গেল লোকসভায়। অধিবেশন শুরু হতেই তুমুল হই হট্টগোল শুরু হয় সংসদে। বিরোধী সাংসদের এহেন ভূমিকায় বিরক্ত প্রকাশ করেন স্পিকার ওম বিড়লা। লোকসভায় নজিরবিহীন ভাবে ফের ৪৯ জন সাংসদকে সাসপেন্ড করলেন তিনি। চলতি অধিবেশনে এই নিয়ে মোট ১৪১ জন বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করা হল। যা ভারতের সংসদের ইতিহাসে বেনজির ঘটনা। তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায় সাসপেন্ডেড। সাসপেন্ড করা হয়েছে, শশী থারুর, সুপ্রিয়া সুলে, ডিম্পল যাদব, ফারুখ আবদুল্লাকেও। সব মিলিয়ে বলতে গেলে প্রায় বিরোধী শূন্য হতে চলেছে লোকসভা।
কেন সংসদদের বরখাস্ত করা হলো?
সম্প্রতি ভারতের শীতকালীন অধিবেশনে (Parliament winter session) দর্শক গ্যালারি থেকে দুইজন লোকসভায় লাফিয়ে নেমে পড়ে। তারা লোকসভায় রঙিন গ্যাস ছড়িয়ে দেয়। বিরোধীদের বক্তব্য, সংসদ যে সুরক্ষিত নয়, তা আবার প্রমাণিত হলো। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লোকসভা ও রাজ্যসভায় বিবৃতি দিতে হবে। লোকসভায় কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর বক্তব্য, তারা সংসদের নিরাপত্তার বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছিলেন। তিনি বাইরে অনেক কথা বললেও সংসদে কিছুই বলছেন না। বিরোধী প্রশ্ন তুললেই ব্যবস্থা নেয়া হচ্ছে। বিরোধী সংসদরা প্রতিবাদ দেখাতে লোকসভা ও রাজ্যসভার ওয়েলে নেমে পড়েছিলেন। স্লোগান দিচ্ছিলেন।
এই ক্ষেত্রে নিয়মানুযায়ী স্পিকার বা চেয়ারম্যান ব্যবস্থা নিতেই পারেন। তারা সেইমতো ব্যবস্থা নিয়েছেন। তারপরই তাদের সাসপেন্ড করা হয়। তিন দিনে রেকর্ড সংখ্যক সংসদকে সাসপেন্ড করা হলো। লোকসভা কার্যত বিরোধীশূন্য হয়ে পড়লো। সংসদীয়মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ না দেখানো, প্ল্যাকার্ড না নিয়ে আসা, স্লোগান না দেয়া নিয়ে একমত হয়েছিলেন। তারা এখন সেটাই করছেন। তাই তাদের সাসপেন্ড না করে কোনো উপায় ছিল না। আর বিরোধীরা বলছেন, সংসদ যখন চলছে, তখন সেখানে কিছু না বলে বাইরে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কেন সংসদে এই নিয়ে কথা বলবেন না?
মঙ্গলবার লোকসভা থেকে অন্ততপক্ষে ৪৯ জন সংসদকে সাসপেন্ড করা হয়। তার মধ্যে শশী থারুর, মালা রায়, মনীশ তিওয়ারি, কার্তি চিদম্বরম, সুপ্রিয়া সুলে, ফারুক আবদুল্লা, ডিম্পল যাদব, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা আছেন। মঙ্গলবার বিরোধী দলগুলির ইন্ডিয়া জোটের বৈঠক আছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী নেতারা যোগ দেবেন। সেখানে আগামী লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়াই করা, আসন সমঝোতা নিয়ে যেমন কথা হবে, তেমনই আলোচনা হবে সংসদ থেকে এতজন বিরোধী সংসদকে সাসপেন্ড করে দেয়া নিয়েও।
ঘটনাটি নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া :
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেছেন, ‘এভাবে বিরোধী সব সংসদকে সাসপেন্ড করা হলে, তারা মানুষের কথা বলবেন কী করে? তাহলে পুরো হাউসকেই সাসপেন্ড করা হোক। তারা গণতন্ত্রের নামে প্রহসন হচ্ছে। মানুষের হয়ে কথা বলার কেউ নেই। জনতাই এবার ওদের সাসপেন্ড করবে।’ কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, ‘গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। ১৪ ডিসেম্বর লোকসভা থেকে ১৩ জন বিরোধী সংসদকে সাসপেন্ড করার পর সোমবার আরো ৩৫ জনকে সাসপেন্ড করা হয়েছে। রাজ্যসভা থেকে সোমবার ৪৫ জনকে সাসপেন্ড করা হয়। বিরোধী সংসদরা যে দাবি তুলেছেন, তা পুরোপুরি সঙ্গত।’
বিজপি-র মুখপাত্র তুহিন সিনহা ইন্ডিয়া টুডে-কে বলেছেন, সময় হলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বিবৃতি দেবেন। বিস্তারিতভাবে সব কথা জানাবেন। তার অভিযোগ, বিরোধী সংসদদের বেপরোয়া কাণ্ড করছেন। তারা সংসদে কোনো গুরুতর আলোচনা করতে চান না। তারা টাইম পাস করতে আসেন।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Wednesday, 20 December 2023, 1:30 pm | Last Updated on Wednesday, 20 December 2023, 2:02 pm by Bahok Desk








