বাহক নিউজ় ব‍্যুরো: সাধারণের জীবনে বিনোদনের এক অন‍্যতম মাধ‍্যম হল সিনেমা। আট থেকে আশি সিনেমা দেখতে কমবেশী অনেকেই ভালোবাসেন। তবে এই সিনেমাপ্রেমীদের মধ‍্যেও ভাগ রয়েছে। বহু মানুষ আছে যারা সব ধরণের সিনেমা দেখলেও ভূতের সিনেমা দেখতে ভয় পান। অনেকে আবার শুধু হরর ফিল্ম‌ই পছন্দ করেন। আর যারা এই ভৌতিক সিনেমা দেখতে পছন্দ ক‍রেন তাদের জন্যে রয়েছে এক বড়ো উপার্জনের সুযোগ তাও শুধুমাত্র সিনেমা দেখে।

হ‍্যাঁ, শুধুমাত্র সিনেমা দেখেই এক বড়ো অঙ্কের অর্থ উপার্জন করতে পারবেন আপনি। একটি কোম্পানি এমন এক ব‍্যক্তির সন্ধান করছে যে তাদের দেওয়া ১৩ টি হরর চলচ্চিত্রের তালিকায় অন্তর্ভুক্ত চলচ্চিত্রগুলি দেখবে। সংস্থাটি একটি ফিট ব‍্যান্ডের মাধ‍্যমে সিনেমার দর্শকদের হৃদস্পন্দন পরিমাপ করবে এবং দেখবে যে কম বাজেটের ছবিগুলি ব‍্যক্তিদের বড়ো বাজেটের ছবিগুলোর মতো ভয় পাওয়ায় কি না।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

ফাইন‍্যান্স বাজ নামে একটি কোম্পানি এমন এক ব‍্যক্তিকে খুঁজছে যে ১৩ টি হরর মুভি দেখে বলতে পারবে সে কতটা ভয় পেয়েছিল। সেই ব‍্যক্তিকে প্রতিটি সিনেমার রেট দিতে হবে এবং তাঁর হৃদস্পন্দন‌ও পর্যবেক্ষণ করা হবে। এইভাবে ওই কোম্পানি হরর ফিল্ম তৈরীতে যে অর্থ বিনিয়োগ ক‍রছে তা যথাযথ কি না খুঁজে বার করবে।

ওই কোম্পানি একটি তালিকা প্রকাশ করেছে যাতে বিভিন্ন কম ও বেশী বাজেটের ছবি রয়েছে। তালিকাটি হল-

Saw
Amityville horror
A quite place
A Quite Place Part 2
Candyman
Hello in
The Purge
Paranormal activity
Insatius
The Blair witch Project
Sinister
Annabel

সংস্থাটি জানিয়েছে ছবিগুলি দেখার জন‍্য যাকে নির্বাচন করা হবে তিনি ৯৫ হাজার টাকা পাবেন এবং সাথে চলচ্চিত্র চলাকালীন কিছু খাবার ও পানীয়ের জন‍্য পাবেন ৫০ ডলার, অর্থাৎ ভাতীয় মুদ্রায় প্রায় ৩ হাজারের ও বেশী।

এবার প্রশ্ন হল আপনি আবেদন করবেন কীভাবে? কোম্পানি তার ওয়েবসাইটে একটি ফর্ম প্রকাশ ক‍রেছে যা ফিলাপ করে জমা দিতে হবে এবং সেখান থেকেই লোক নির্বাচন করা হবে। ২৬ শে সেপ্টেম্বর অবধি আবেদন করা যাবে। অক্টোবরের মধ‍্যে প্রার্থী নির্বাচন করে ৪ঠা অক্টোবর তাকে ফিটব‍্যান্ড পাঠানো হবে। ৯ থেকেই ১৮ অক্টোবর পর্যন্ত ওই ব‍্যক্তিকে সিনেমা দেখে রিপোর্ট বানানোর জন‍্য সময় দেওয়া হবে।
এছাড়া আবেদনের ক্ষেত্রে প্রধান শর্ত হল প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং অবশ‍্য‌ই তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা হতে হবে।

Published on Sunday, 12 September 2021, 10:26 pm | Last Updated on Sunday, 12 September 2021, 10:26 pm by Bahok Desk