Bahok News Bureau: হাতে আর মাত্র কটা দিন। দরজায় কড়া নাড়ছে তেলেঙ্গানা নির্বাচন।আর এই ভোট যুদ্ধে সেরার শিরোপা পেতে মরিয়া ভারতের কেন্দ্র সরকার। তাই কার্যত প্রতিশ্রুতির বন্যায় ভাসছে তেলেঙ্গানা। আর সেই জন্যই ছোটো – বড় সব নেতারাই শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষান রেড্ডি আশ্বস্ত করেছেন যে তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে ধর্মের ভিত্তিতে ৪ শতাংশ সংরক্ষণ বাতিল করা হবে। এইসবেরই মাঝে তেলেঙ্গানায় বড়ো ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

কেন্দ্র দলের প্রচার:

দিল্লি থেকে দক্ষিণ ভারত যাতায়াত শুরু করেছেন মোদী শাহ। ইতিমধ্যেই সভা করে ফেলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভায় তাঁর প্রতিশ্রুতি রীতিমত সাড়া ফেলে দেওয়ার মত। শনিবার ভোটমুখী তেলঙ্গানার সেকেন্দ্রাবাদে একটি নির্বাচনী মিছিল করেন। যার উদ্যোক্তা ছিল মাদিগা রিজার্ভেশন পোরাটা সমিতি। সেখানে তিনি বলেন ‘কংগ্রেস এবং BRS, দুই দলই পিছিয়ে পড়া গোষ্ঠীর মানুষের জন্য কোনও ভাবনাচিন্তা করে না। একমাত্র BJP-ই তাঁদের উন্নতির লক্ষ্যে কাজ করবে।’ তিনি আরো বলেন যে, ‘BJP ক্ষমতায় এলে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের নিয়ম সম্পূর্ণ তুলে দেওয়া হবে। OBC এবং ST কোটা বাড়ানো হবে।’

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

তেলেঙ্গানা নির্বাচন কাদের মধ্যে?

এবারের বিধানসভা নির্বাচনে তেলেঙ্গানায় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ত্রিমুখী। শাসকদল ভারত রাষ্ট্রীয় সমিতিকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে। প্রত্যেক দলই ভোটে জেতার ব্যাপারে আশাবাদী। তবে, বিআরএসকে অক্সিজেনকে যোগাচ্ছে সমীক্ষার ফল। একদিকে সংবাদমাধ্যমের সমীক্ষায় কংগ্রেস ও বিজেপি থেকে এগিয়ে রাখা হয়েছে কেসিআরের দলকে।

তেলেঙ্গানায় মোদী কি বললেন?

আজ ২৭শে নভেম্বর দফায় দফায় সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রথমে শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির দর্শন করে একে একে মেহেবুবনগর, করিম নগর ও কাছেগৌড়া বিবিধ জায়গায় রোড শো করার পরিকল্পনা ছিল মোদীজির। এরমধ্যেই তেলেঙ্গানায় কামারেড্ডির একটি সভায় তিনি ক্ষমতায় এলে ভূমিপুত্র কেই মুখ্যমন্ত্রী করার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই প্রচারে নেমেছে অন্য দলগুলিও। সেখানে তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও মুসলিমদের জন্য পৃথক IT পার্ক তৈরির প্রতিশ্রুতি দেন।

তেলেঙ্গানা নির্বাচন: (Telengana Election)

আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানায় এক দফায় ভোটগ্রহণ করা হবে। এ জন্য ভোটগ্রহণ কেন্দ্র থাকবে ৩৫ হাজার ৩৫৬। এরমধ্যে শহুরে ভোটকেন্দ্র সংখ্যা ১৪ হাজার ৪৬৪।প্রসঙ্গত, তেলেঙ্গানার বিধানসভায় ১১৯ টি আসন রয়েছে। যারমধ্যে ২০১৮ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনে ৮৮টি আসনে জয়ী হয়েছিল বিআরএস। কংগ্রেস ১৯টি আসনে জয়ী হয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

ভোটের ফল প্রকাশিত হবে ৩ ডিসেম্বর। ওই দিন একই সঙ্গে ঘোষণা করা হবে মধ্য প্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও মিজোরামের বিধানসভা নির্বাচনের ফল। তাই বিবিধ দলের এত প্রচারের মাঝে মানুষ কি রায় দেন তাই দেখার।

আরও পড়ুন: Apple : অ্যাপলে চাকরি পাওয়ার রহস্য ফাঁস! কীভাবে মিলবে চাকরি? সহজ উপায় বাতলে দিলেন স্বয়ং অ্যাপল সিইও! জানুন বিশদে

 

 

আরও পড়ুন: Gujarat Lightning-Unseasonal Rainfall: অকাল বর্ষণে বিপর্যস্ত গুজরাট! বাজ পড়ে এক রাতে মৃত ২০, ক্ষয়ক্ষতি বিশাল

 

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Monday, 27 November 2023, 5:43 pm | Last Updated on Monday, 27 November 2023, 5:43 pm by Bahok Desk