
Table of Contents
Bahok News Bureau: তেলেঙ্গানাতে (Telengana) ক্ষমতা দখলের লড়াইতে সব রাজনৈতিক দল ময়দানে নেমেছে, পিছিয়ে নেই বিজেপিও (BJP)। ক্ষমতায় এলে ওবিসি সম্প্রদায়ের (OBC Community) মানুষকে মুখ্যমন্ত্রী করা হবে এই বার্তা নিয়ে তারা এগোচ্ছে আর সেই মত দলিত সমাজকে পাশে পেতে চাইছে তারা। তাই শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে অনুষ্ঠিত হওয়া মাদিকা সম্প্রদায়ের একটি সমাবেসে যোগদান করেন, যেখানে উপস্থিত ছিলেন মাদিগা রিজার্ভেশন পোরোটা সমিতির নেতা মন্দা কৃষ্ণ। যখন প্রধানমন্ত্রী হাত জোর করে তাঁর সামনে দাড়ান, তখন তিনি প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন এবং কাদতে কাদতে বলেন, আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী মাদিগা সম্প্রদায়ের (Madiga Community) কোনো সমাবেশে যোগদান করতে আসেননি।
মাদিগা সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা (PM Narendra Modi’s message towards Madiga Cast)
মন্দা কৃষ্ণ মাদিগা (Manda Krishna Madiga) তাঁর বক্তব্য রাখার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) তাঁর বক্তব্য রাখতে শুরু করেন এবং সভায় উপস্থিত সকলের উদ্দেশে তিনি বলেন, “আমি এখানে কিছু চাইতে আসিনি আমি এসেছি সেইসব রাজনৈতিক দলের পক্ষ থেকে ক্ষমা চাইতে যারা স্বাধীনতার পর থেকে আপনাদের সাথে প্রতারনা করেছে”। জানিয়ে রাখি, গত তিন দশক ধরে মাদিগা সংরক্ষণ পোরোটা সমিতি নিজেদের সংরক্ষিত জাতির মর্যাদা রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে এবং মাদিগা রিজার্ভেশন পোরাটা সমিতি তিন দশকেরও বেশি সময় ধরে তফসিলি জাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষণের উপ-শ্রেণীকরণের দাবি করে আসছে।

মাদিগা সম্প্রদায় কোন ক্যাটাগরির অধীনে পড়ে? (Madiga caste belongs to which category?)
উল্লেখ্য যে, মাদিগারা তেলেঙ্গানার তফসিলি জাতির (sc madiga caste) মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি। মাদিগারা প্রধানত দলিত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যাদের পেশা প্রধানত চামড়া সংক্রান্ত (madiga caste work)। এদিন প্রধানমন্ত্রী বক্তব্য রাখার সময় বলেন, তিনি আজ সমস্ত রাজনৈতিক দল, সমস্ত রাজনৈতিক নেতাদের হয়ে ক্ষমা চাইতে এসেছেন, যারা মাদিগাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। প্রধানমন্ত্রী আরো উল্লেখ করেন যে, আজ তেলেঙ্গানা ইতিহাসের এক উল্লেখযোগ্য জায়গায় দাড়িয়ে আছে। যে সরকার গত ১০ বছর ধরে ক্ষমতায় আছে তারা মানুষের স্বপ্ন পূরণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রীর কথায় তেলেঙ্গানা সরকার (Telengana Government) মাদিগা সম্প্রদায়ের (Madiga Community) সাথে প্রতারণা করেছে।
প্রধানমন্ত্রী সেদিন তার বক্তব্যের মধ্যে তেলেঙ্গানার সকল দলিত সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে বলেন যে, তারা যেন কংগ্রেস (Congress) ও বিআরএসের (BRS) মতো দলের থেকে নিজেদের সাবধানে রাখেন, কারণ এরা সকলেই দলিত বিরোধী, যারা এক সময় বাবা সাহেব আম্বেদকরের (BR Ambedkar) বিরোধিতাও করেছিলেন এবং নতুন সংবিধানের দাবিও জানিয়েছিলেন। তিনি আরো উল্লেখ করেন যে, কংগ্রেস যেমন বাবা সাহেব আম্বেদকরকে (BR Ambedkar) ভোটে জিততে দেননি, ঠিক তেমনি আম্বেদকরকে ভারতরত্নে মত সম্মানে ভূষিত করতেও ভুলে গেছে।
আরও পড়ুন: শহরে আবার জালনোটের কলোছায়া! বাজার ছেয়ে গেল ৫০০ টাকার জাল নোটে! জানুন বিস্তারিত
আরও পড়ুন: মাছ ধরেই রাতারাতি কোটিপতি! এবার এই জেলের জলেই ধরা বিরল প্রজাতির মাছ! কিভাবে জানুন বিশদে
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Saturday, 11 November 2023, 11:22 pm | Last Updated on Sunday, 12 November 2023, 11:28 pm by Bahok Desk








