বাহক নিউজ় ব্যুরো: ‘ন্যাশনাল মনিটাইজেশন’ প্রসঙ্গে নিজ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজ মন্তব্যে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করলেন। এক সাংবাদিক সাক্ষাৎকারে তিনি দেশের যাবতীয় সম্পত্তির ব্যাপারে বললেন, “দেশের কোনোকিছুই প্রধানমন্ত্রী বা বিজেপির সম্পত্তি নয়, এগুলো দেশের সম্পত্তি। এইজন্য প্রধানমন্ত্রী এগুলোকে বিক্রি করতে পারেন না। এই সিদ্ধান্ত খুবই দুর্ভাগ্যজনক এবং এই সিদ্ধান্তে আমি মর্মাহত”।

এদিকে, মমতার তালেই তাল মেলাতে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। তিনি বললেন, “আমরা বেসরকারিকরণের বিরোধিতা করিনি। আমাদের সময়ে বেসরকারিকরণ হলেও, সমস্ত পদক্ষেপই বিশেষ লজিকের ভিত্তিতে নেওয়া হত। রেলের মতো স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রির বেসরকারিকরণ আমাদের সময়ে হয়নি। ‘একছত্র বিনিয়োগ’ নীতি অনুসরণ করেই বেসরকারিকরণ করা হচ্ছে। বন্দর ও বিমান বন্দরের মালিক এখন কারা জানেনই”।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এদিকে, বিরোধী নেতাদের এই সমস্ত মন্তব্যের পাল্টা মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান। তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাম উহ্য রেখে বললেন, “মনিটাইজেশন কাকে বলে তিনি কি জানেন? কংগ্রেস দেশের সম্পদ বিক্রি করার কারণেই ঘাড়ধাক্কা খেয়েছিল”। তবে তিনি এও জানান যে, সম্পদের মালিক সরকারের সঙ্গে যোগাযোগ স্থাপন করেই কাজ করবেন এবং প্রয়োজন পড়লে সেটা ফিরিয়ে নেওয়ারও আইন রয়েছে”। উল্লেখ্য, বিগত সপ্তাহেই তিনি ‘ন্যাশনাল মনিটাইজেশন’-এর কথা উল্লেখ করেছিলেন এবং এরপরেই হয়ে রাজনৈতিক ময়দান উত্তপ্ত হয়ে পড়ে।

Published on Thursday, 26 August 2021, 2:14 pm | Last Updated on Thursday, 26 August 2021, 2:21 pm by Bahok Desk