বাহক নিউজ় ব্যুরো : বাবুল সুপ্রিয় ফেসবুকে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন, একইসঙ্গে সাংসদ পদ ছেড়ে দেওয়ার কথাও বলেছিলেন। কিন্তুু বাবুল সুপ্রিয়কে কোনোমতেই হারাতে রাজি নয় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। শনিবার রাতেই বিজেপির সদর দফতরে ডেকে পাঠানো হয় বাবুলকে। বাবুল সেখানে গিয়ে দেখা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথে।

 

মন্ত্রীত্ব চলে যেতেই কি বাবুলের রাজনীতি ত্যাগ ? এ প্রশ্ন ওঠার আগেই বাবুল স্পষ্ট জানিয়েছিলেন তার রাজনীতি ত্যাগের সাথে মন্ত্রীত্ব চলে যাওয়ার সম্পর্ক আছে। বিজেপি সূত্রে খবর জে পি নাড্ডাকেও তার রাজনীতি ছাড়তে চাওয়ার কারণগুলো বলেছেন বাবুল। বিজেপি বাঙালি এবং বাংলাকে কম গুরুত্ব দেয় – এমনটা বরাবর বলেই থাকে বিরোধীরা। বাবুল নিজের মন্ত্রীত্ব চলে যাওয়ার ব্যাপারটিকেও বাংলাকে কম গুরুত্ব দেওয়া হিসেবেই চিহ্নিত করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতির কাছে। শুধু জে পি নাড্ডা নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কথা বলেন বাবুলের সাথে। বিজেপি সূত্রে খবর, নরেন্দ্র মোদির সাথেও কথা হয়েছে বাবুলের। কেন্দ্রীয় নেতৃত্ব বাবুলকে বুঝিয়েছে, দলের প্রতি অভিযোগ থাকতে পারে, তবে অভিযোগ জানানোর জন্য দলের মধ্যেই নির্দিষ্ট মঞ্চ রয়েছে, ফেসবুকের মতো ওপেন প্ল্যাটফর্মে দলের প্রতি বিরূপ মনোভাবে শৃঙ্খলাভঙ্গ হয়। একইসঙ্গে বাবুলকে বলা হয়েছে, প্রথমবার লোকসভায় জেতার পরই তাঁকে মন্ত্রী করা হয়েছিল কিন্তু দল কাউকে আজীবনের জন্য মন্ত্রীত্ব নাও দিতে পারে, বরং সাংগঠনিক দায়িত্ব দেওয়া হতে পারে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

 

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, সাংসদ পদ থেকে ইস্তফা দিলে আসানসোল উপনির্বাচনে হারের আশঙ্কায় কেন্দ্রীয় নেতৃত্ব বাবুলের মানভঞ্জনে উদ্দ্যোগী হয়েছে।

Published on Monday, 2 August 2021, 12:36 pm | Last Updated on Monday, 2 August 2021, 6:15 pm by Bahok Desk