ভুয়ো করোনা ভ্যাকসিন কান্ডে জড়িত দেবাঞ্জন দেব ও তার সাথে জড়িত দুর্নীতিগ্রস্থ ব্যক্তিদের শাস্তি, সঠিক ও নিরপেক্ষ তদন্ত, সকল মানুষই যাতে ভ্যাকসিন পায়, যাতে কোনও রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে ভ্যাকসিন পাওয়ার মানুষ না ঠিক হয় এই সমস্ত দাবীতে গত ৮ তারিখে হাওড়া জেলার বাগনান বিধানসভার অন্তর্গত বাগনান থানায় বামপন্থী সংগঠনের প্রতিনিধিরা ডেপুটেশন জমা দেন।
এই ডেপুটেশনের মূল বিষয়বস্তু ছিল ভুয়ো ভ্যাকসিন কান্ডের মূল হোতা দেবাঞ্জন দেবকে ও তার সাথে সাথে তাঁকে এই ভুয়ো ভ্যাক্সিন কান্ডের কর্মসূচিতে যারা সাহায্য করেছিল, তাদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করা। একদিকে ভ্যাকসিনের অপ্রতুলতা, অন্যদিকে এইরকম জালিয়াতি কান্ডকারখানার দাবীতেই ছিল তাদের ডেপুটেশন। তাঁদের কথামতো, ‘অতিমারির সময় পরিকল্পিত প্রতারনার মাধ্যমে জীবনদায়ী ভ্যাকসিন নিয়ে এই কেলেঙ্কারি মানবতার উর্ধ্বে। নিশ্চিত ভাবে এই ষড়যন্ত্রের জাল বহুদূর বিস্তৃত। আমরা এর সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবী ও দোষীদের কঠোর শাস্তির দাবী জানাচ্ছি।” উল্লেখ্য দেবাঞ্জন দেবের করোনা ভ্যাকসিন নিয়ে প্রতারণার প্রতিবাদের বামপন্থী সংগঠনগুলি সমস্ত থানায় এফ আই আর করেন। ডেপুটেশনে তাঁরা আরও জানান, ভ্যাকসিনের ক্ষেত্রে অবিলম্বে দলবাজি ও কালোবাজারি বন্ধ করতে হবে এবং বিনামূল্যে সকলের জন্য করোনার ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। গত ৮ই জুলাই বৃহস্পতিবার বাগনান থানার আই সির কাছে এইসব দাবী নিয়ে ডেপুটেশন জমা দেন।
ডেপুটেশনে বামপন্থী বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন, কমঃ ভাষ্কর রায়, কমঃ শ্যামসুন্দর আধিকারী, কমঃ সৈকত মন্ডল, কমঃ আশীস জানা ও কমঃ সাজেদা খাতুন।
Published on Sunday, 11 July 2021, 5:21 pm | Last Updated on Monday, 12 July 2021, 10:21 am by Bahok Desk








