বাহক নিউজ ব্যুরো : 2017 মুকুল রায় যে পদক্ষেপ এর সূচনা করেছিলেন ত্রিপুরায়, একুশে ফের তৃণমূলের পাখির চোখ সেই ত্রিপুরা। ইতিমধ্যেই ত্রিপুরায় খেলা হবে দিবস, রাখি বন্ধন উৎসবের মতো একাধিক কর্মসূচির মাধ্যমে জনসংযোগ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস।

সুত্রের খবর, বিপ্লব দেবের বিরুদ্ধে বিজেপির বিধায়কদের একাংশ ত্রিপুরা তৃণমূল কংগ্রেস এ যোগদান করতে পারেন বলে জানা যাচ্ছে। ত্রিপুরার মানিকবাবুর সরকারের পতনের পর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিজেপি। কিন্তু এক নির্বাচন থেকে আরেক নির্বাচনের চাকা ঘোরার আগেই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপিরই একাংশ বারবার কেন্দ্রীয় নেতাদের কাছে নালিশ জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বদল এর জল্পনা তুঙ্গে উঠলেও, শেষমেশ বিপ্লব দেব’ই রইলেন ক্ষমতায়। এ নিয়েই বিক্ষুদ্ধ বিজেপি বিধায়ক’রা এবার সরকারের সাথে সরাসরি সংঘাতের পথে। চলতি সপ্তাহে শুক্রবার কলকাতায় তৃণমূলের নেতাদের সাথে দেখা করতে পারেন ত্রিপুরা বিজেপির নেতানেত্রীরা। দলবদল এর জল্পনা উস্কে দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব জানান- বিজেপির বিধায়কদের অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

তৃণমূলের এই নয়া রাজনৈতিক কৌশলে এবার ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতা টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে বিজেপি সরকারের৷ আজ তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতৃত্ব সাথে বৈঠকের পর ত্রিপুরায় রাজনৈতিক সমীকরণে কোন নয়া বদল আসতে চলেছে সেই নিয়ে বাড়ছে উত্তেজনার পারদ।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল আট দফা দাবিতে ত্রিপুরায় পথে নামবে তৃণমূল৷ শিক্ষকদের চাকরি কেড়ে নেওয়া, দফায় দফায় ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর অত্যাচার সহ একাধিক ইস্যুতে করবেন নেতা-কর্মীরা৷

Published on Friday, 27 August 2021, 6:34 pm | Last Updated on Saturday, 28 August 2021, 10:03 am by Bahok Desk