বাহক নিউজ় ব‍্যুরো : বুধবারে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন ও সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একটি জয়েন্ট কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। এই কনফারেন্সটি হয়েছিল ভার্চুয়াল মাধ্যমে। এই কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত নির্মাণ ও দুর্নীতি দমনের বার্তা দিলেন।

তবে, এছাড়াও তিনি আগের সরকারের প্রতিও তোপ দাগলেন তিনি। তিনি বললেন, “আগের সরকার কোনো মতেই চাইত না যে দুর্নীতি দমন হোক। ফলত, এর প্রভাব পড়েছে রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে”। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এও দাবি করেছেন যে, বর্তমানের সরকার দেশ থেকে দুর্নীতিকে সমূলে উচ্ছেদ করতে চাইছে এবং একই সঙ্গে প্রযুক্তিগত ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে ধারাবাহিক উন্নতি করার চেষ্টা করছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আরও পড়ুন – ফের জামিন নাকচ, জেলেই থাকতে হবে আরিয়ানকে

এরপরে এই কনফারেন্সে তিনি দেশের নাগরিকদের প্রতিও বার্তা দিলেন। তিনি দেশকে দুর্নীতিমুক্ত করতে এগিয়ে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানালেন। দেশের মঙ্গলের স্বার্থে তিনি নাগরিকদের সরকারি আইন মেনে চলার নির্দেশ দিলেন। দুর্নীতি উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় এবং যারা দুর্নীতিপরায়ণ তাদেরকে কোনোভাবেই রেয়াত করা হবে না, এমনটাই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Published on Thursday, 21 October 2021, 10:52 am | Last Updated on Thursday, 21 October 2021, 10:55 am by Bahok Desk