গুজরাট হাই কোর্টে আবেদন খারিজ, সুপ্রিম কোর্টের দিকে নজর সাংসদ পদ খোয়ানো রাহুল গান্ধীর; গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: আজ, শুক্রবার গুজরাট হাই কোর্ট রাহুল গান্ধীর (Rahul Gandhi) ফৌজদারি মানহানির মামলার (Rahul Gandhi Defamation Case) স্থগিতাদেশের আবেদন খারিজ করল। যদিও কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে তাঁরা এই বিষয়ে আবার আবেদন করতে সুপ্রিম কোর্টে যাবেন।

গত ২৩ শে মার্চ এই বিষয়ে শুনানি হবার পরে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা হয় এবং সাথে দু বছর ও তারও বেশি সময়ের জন্য জেলে থাকার আদেশ দেন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গুজরাট হাইকোর্টে আপিল করেন রাহুল গান্ধী। সেই চ্যালেঞ্জ আজ খারিজ করায় আগামী বছর লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বিতা করা প্রায় অসম্ভব বলেই মনে করছেন অনেকেই।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আরও পড়ুন: Elon Musk- Earn Money From Twitter: আয় করা যাবে টুইটারেও! এলন মাস্কের বড়ো ঘোষণা, কীভাবে পাওয়া যাবে টাকা? কারা পাবে

আজ এই শুনানির পরে জাতীয় কংগ্রেস নেতা ও বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি (Manu Singhvi) একটি সাংবাদিক সম্মেলনে বলেন, ‘এই কেসটি ছিলো জনগণের কথা এবং অভিব্যক্তির স্বাধীনতা নিয়ে। এই সরকার এই ফ্রিডম অফ স্পিচ এর বিরোধিতা করে এসেছে সব সময়। সেজন্যই মানহানির মামলাকে অন্যভাবে ব্যবহার করা হচ্ছে।’ জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, ‘রাহুল গান্ধী সব সময় সততার জন্য লড়াই করেছেন, এবং করতেও থাকবেন। দেখা যাক মিথ্যে দিয়ে আর ওরা কি কি করতে পারে। তবে ভারতবর্ষের জনগণ সব দেখছেন। ‘

আরও পড়ুন: Amazon Forest 4 Children Case: চমৎকার? বিমান দুর্ঘটনায় নিহত ৪ শিশুর মা ও পাইলট, ৪০ দিন পরে জঙ্গল থেকে জীবন্ত উদ্ধার, কীভাবে খুঁজে পাওয়া গেল শিশুদের?

গুজরাট হাই কোর্টে আবেদন খারিজ, সুপ্রিম কোর্টের দিকে নজর সাংসদ পদ খোয়ানো রাহুল গান্ধীর; গ্রাফিক্স: বাহক

প্রসঙ্গত ২০১৯ সালে একটি রাজনৈতিক র‍্যালিতে রাহুল গান্ধী মন্তব্য করেন, ‘কেন সব চোরের মোদী পদবী হয়? নীরব মোদী, ললিত মোদী, নরেন্দ্র মোদি।’ এই বক্তব্যের কারণেই ভারতীয় জনতা পার্টির আইনজীবী পূর্নেশ মোদী রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেন। যদিও পরবর্তীকালে রাহুল গান্ধী বলেন তিনি দুর্নীতিকেই তুলে ধরতে চেয়েছিলেন, তার বক্তব্যের অন্য কোন মানে করা হচ্ছে। তিনি কোনভাবেই কোন জাতিকে আঘাত করতে চাননি।

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Friday, 7 July 2023, 10:42 pm | Last Updated on Friday, 7 July 2023, 10:42 pm by Bahok Desk