Rahul Gandhi Defamation Savarkar Trial: রাহুল গান্ধী সাভারকরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন এক ব্যক্তি। কিন্তু এই মামলার শুনানি চলাকালীন সেই মামলাকারী বিপাকে পড়ে গিয়েছে। কারণ রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ করে যে সিডি প্রমাণ হিসেবে জমা দেওয়া হয়েছিল সেই সিডিতে কিছু পাওয়া যায়নি। এরজন্যই বিপদে পড়েছেন তিনি।
কোথায় হচ্ছে মামলার শুনানি?
রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলার শুনানি হচ্ছে পুণের এমপি-এমএলএ কোর্টে। তাঁর বিরুদ্ধে মামলা করেছেন সাভারকরের পৌত্র সাত্যকি সাভারকর। তিনি অভিযোগ করেছেন ২০২৩ সালের ৫ মার্চ লন্ডনে রাহুল গান্ধী ইচ্ছে করে সাভারকরকে অপমান করেছিলেন। সাত্যকি দাবি করেছেন রাহুল গান্ধী ঘন ঘন অপাজনক মিথ্যা কথা বলেছেন। সত্যি কথা জানা সত্ত্বেও ইচ্ছে করে মিথ্যে কথা বলেছেন এটি সাভারকর ও তাঁর পরিবারের জন্য অত্যন্ত অসম্মানজনক।
রাহুল গান্ধীর যে বক্তব্যের ভিত্তিতে অভিযোগ দায়ের করেছিলেন সাত্যকি সেটির প্রমাণই পেশ করতে বলা হয়েছিল। আর সেটির প্রমাণ হিসেবেই সিডি এনেছিলেন সাত্যকির আইনজীবী। কিন্তু এরপরই ঘটে এই ঘটনা। সেই সিডি থেকে কিছুই পাওয়া যায়নি। এরফলে বিপাকে পড়ে যায় মামলাকারীর আইনজীবী।
আইনজীবী বলেছেন আদালতে সেই সিডিটি আগেও চলানো হয়েছিল। শুধু তাই নয় ইউটিউবে ও সেই বক্তব্য পাওয়া যাবে। সেটি সরাসরী দেখানোর দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে রাহুল গান্ধীর আইনজীবী মিলিন্দ দত্তাত্রেয় এটির তীব্র আপত্তি জানিয়েছেন।
তিনি বলেছেন অনলাইন কন্টেন্ট স্বয়ংক্রিয়ভাবে গ্রহণযোগ্য নয়। বিচারকও সেই বক্তব্যে সাড়া দিয়েছেন। তিনি বলেছেন, ‘প্রমাণ হিসেবে URL গ্রহণযোগ্য নয়।’যেহেতু মামলাকারীর আইনজীবী কিছু প্রমাণ করতে পারেনি তাই শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন পরের শুনানিতে নতুন সিডি নিয়ে আসবেন।
Published on Saturday, 29 November 2025, 1:31 pm | Last Updated on Saturday, 29 November 2025, 1:31 pm by Bahok Desk









