
Table of Contents
Bahok News Bureau: আগামী ২৫ নভেম্বর রাজস্থানে (Rajasthan) বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিধানসভা নির্বাচনের (Election) প্রচারে রাজস্থানে পৌঁছেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এখানে কংগ্রেসের ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন রাহুল গান্ধী। আসলে দীর্ঘদিন ধরেই রাজস্থান কংগ্রেসের দুই শীর্ষনেতা অশোক গেহলট (Ashok Gehlot) ও শচীন পাইলটের (Sachin Pilot) মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের খবর নিয়ে ওয়াকিবহাল রাজ্য তথা দেশের রাজনৈতিক মহল। মাঝে দলের হাইকমান্ডের হস্তক্ষেপে দুই নেতার মধ্যে সম্পর্কের ফাটলে প্রলেপ পড়লেও তা খুব বেশিদিন স্থায়ী হয়নি।
নির্বাচনের আগে বিরোধ মেটানোর চেষ্টা :
২০১৮ সাল থেকে রাজস্থানে মুখ্যমন্ত্রী পদের জন্য অশোক গেহলট (Ashok Gehlot) এবং শচীন পাইলটের (Sachin Pilot) মধ্যে দ্বন্দ্ব চলছে। দুই নেতাই একাধিকবার প্রকাশ্যে একে অপরকে নিশানা করেছেন। নির্বাচনের আগে কংগ্রেস হাইকমান্ড উভয় নেতাকে তাদের পারস্পরিক মতপার্থক্যের অবসান ঘটিয়ে একসঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছিল। এরপর শচীন পাইলটকেও কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।

রাহুল গান্ধী কি বললেন?
কিন্তু এবার ভোটের আগে দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের তরফে আবারও বিভক্ত দুই গোষ্ঠীকে কাছাকাছি আনার চেষ্টা করা হচ্ছে। ভোটের আগে রাজ্যের কংগ্রেস (Congress) সরকারের ভাবমূর্তি শোধরানোর চেষ্টায় তৎপর স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। নির্বাচনের প্রচারে গিয়ে গেহলট ও পাইলটের মধ্যেকার তিক্ততা দূরীকরণ নিয়ে বার্তা দিলেন প্রাক্তন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী। তিনি বললেন, “আমরা একসঙ্গে আছি, একসঙ্গেই থাকব। রাজস্থানে নির্বাচনে কংগ্রেস জিতবে।” কংগ্রেস হাইকমান্ড এবং রাহুলের প্রচেষ্টা ভোটের আগে জনগণকে দেখানোর চেষ্টা করছে যে, দলে নেতাদের মধ্যে কোনো বিরোধ নেই। সবকিছু ঠিক আছে। ভোটের ঠিক আগে কংগ্রেস সাংসদের এই মন্তব্য খুবই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, রাজ্যে দ্বিতীয়বার সরকার গড়ার উদ্দেশ্যে দলের রাজ্য নেতৃত্ব থেকে শীর্ষ নেতৃত্ব কোনও খামতি রাখছে না। রাজ্যবাসীর জন্য নির্বাচনী ইস্তেহার হিসেবে সাতটি বিশেষ প্রস্তাবনাও প্রকাশ করা হয়েছে।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Thursday, 16 November 2023, 10:22 pm | Last Updated on Friday, 8 December 2023, 11:23 pm by Bahok Desk








