বাহক নিউজ় ব্যুরো: সাত পাকে বাঁধা পড়ছেন রাজকুমার রাও তাঁর প্রেমিকা পত্রলেখার সঙ্গে। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। আরব সাগরের তীরে এখন তুমুল গুঞ্জন । নভেম্বরেই নাকি চার হাত এক হতে চলেছে।
প্রায় এক দশক ধরে সম্পর্ক চলেছে রাজকুমার ও পত্রলেখার। এবার তাতেই পড়তে চলেছে বিয়ের সীলমোহর। ঘনিষ্ট সূত্রে খবর নভেম্বরের ১০ থেকে ১২ তারিখের মধ্যেই হতে পারে বিয়ের অনুষ্ঠান। ইতিমধ্যে বেশ কিছু তারকাকে নাকি সুখবর দিয়ে ফেলেছেন তাঁরা। ঘরোয়া অনুষ্ঠানের মধ্যেই বিয়ে সারবেন দুই তারকা।
তাঁদের প্রেম নিয়ে বলিউডে বরাবরই চর্চা চলেছে । বিয়ে কবে করবেন সেই প্রশ্ন একাধিকবার শুনেছেন দুজনে। অতীতে এক সাক্ষাৎকারে পত্রলেখা জানিয়েছিলেন আগামী ছয়- সাত বছরের মধ্যে বিয়ে করবেন না তিনি। বরং পেশাগত জীবনেই নাকি ভাবতে বেশি ইচ্ছুক ।কিন্তু বলিউডের গুঞ্জন বলছে নিজের মত পাল্টেছেন তিনি।
রাজকুমারকে পত্রলেখা প্রথম দেখেছিলেন দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘লাভ সেক্স অউর ধোঁকা’ ছবিতে। এই ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার । পত্রলেখা ভেবেছিলেন, বাস্তবেও ‘আদর্শ’ তাঁর পর্দার চরিত্রের মতোই। অন্যদিকে রাজকুমার পত্রলেখাকে দেখেছিলেন একটি বিজ্ঞাপনে এবং এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তখনই নাকি ঠিক করে ফেলেছিলেন তাঁকে বিয়ে করবেন। অবশেষে সেই ইচ্ছাপূরণের পালা।
Published on Saturday, 30 October 2021, 10:24 pm | Last Updated on Saturday, 30 October 2021, 10:24 pm by Bahok Desk









